(ছবি) ৫ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হাল ফিরছে তামিলনাড়ুর

হাল ফিরছে তামিলনাড়ুর

তামিলনাড়ুতে ৮০ শতাংশ জায়গায় বিদ্যুত সংযোগ ঠিক করা গিয়েছে বলে জানাল জয়ললিতা সরকার।

মোদীর ডাকে সাড়া তিরুপতির

মোদীর ডাকে সাড়া তিরুপতির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোল্ড স্কিমে সাড়া দিতে চলেছে বিশ্বের সবচেয়ে ধনী ঈশ্বর তিরুপতি। সেখানে জমে থাকা সোনা এই যোজনায় লাগানো হতে পারে।

বিমান পরিষেবা চালু হতে আরও ২ দিন

বিমান পরিষেবা চালু হতে আরও ২ দিন

তামিলনাড়ুতে যাত্রীবাহী বিমান পরিষেবা চালু হতে আরও দিন দুয়েক সময় লাগবে বলে জানালেন মন্ত্রী মহেশ শর্মা।

উদ্ধাককার্যে ব্যস্ত এনডিআরএফ

উদ্ধাককার্যে ব্যস্ত এনডিআরএফ

তামিলনাড়ুর বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে এখনও উদ্ধারকার্যে ব্যস্ত এনডিআরএফ।

ফসল নষ্ট

ফসল নষ্ট

পুদুচ্চেরিতে বন্যায় ৮৯০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে গ্রেফতার করা হল ভারতীয় সেনা বাহিনীর প্রাক্তন এক হাবিলদারকে। মুনাওয়ার আহমেদ মীর নামে এই প্রাক্তন জওয়ান কার্গিল যুদ্ধেও অংশ নেন।

মর্মান্তিক

মর্মান্তিক

তামিলনাড়ুতে এক বেসরকারি হাসপাতালে জেনারেটরে জল ঢুকে বিপত্তি। বিদ্যুত না থাকায় ১৮ জন আইসিইউ-তে থাকা রোগী মারা গেলেন।

জালিয়াতিতে নাম জড়াল দিগ্বিজয়ের

জালিয়াতিতে নাম জড়াল দিগ্বিজয়ের

জালিয়াতি মামলায় নাম জড়াল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের।

দিল্লিতে আত্মঘাতী হানা!

দিল্লিতে আত্মঘাতী হানা!

রাজধানী দিল্লিতে আত্মঘাতী হামলায় ছক কষছে লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠী। এমনই রিপোর্ট দিল দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ।

গুয়াহাটিতে বিস্ফোরণ

গুয়াহাটিতে বিস্ফোরণ

গুয়াহাটির ফ্যান্সি বাজার পরপর ২টি বিস্ফোরণে কেঁপে উঠল। ঘটনায় ২ জন আহত হয়েছেন।

দিল্লি টেস্টে চালকের আসনে ভারত

দিল্লি টেস্টে চালকের আসনে ভারত

দিল্লি টেস্টে তৃতীয় দিনের শেষে ৪০৩ রানে এগিয়ে ভারত। কোহলি ৮৩ ও রাহানে ৫২ রানে অপরাজিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+