(ছবি) ৪ জুলাই : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৩ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রসূনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

প্রসূনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে চড় মারার ঘটনায় বারবার হাজির না হওয়ায় তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে, নির্দেশ দেওয়া হল পুলিশকে।

তেলেঙ্গানায় গ্রেফতার এক মাওবাদী

তেলেঙ্গানায় গ্রেফতার এক মাওবাদী

তেলেঙ্গানার করিমনগর জেলা থেকে পুলিশের হাতে গ্রেফতার হল মাওবাদীদের এক ডেপুটি কম্যান্ডার। আদতে ছত্তিশগড়ের বাসিন্দা মুসাকি আদমা নামে ওই মাওবাদী বেশ কয়েকটি খুন ও হামলার সঙ্গে জড়িত।

পুরস্কৃত বিহার

পুরস্কৃত বিহার

জাতীয় স্বাস্থ্য পরিষেবা অভিযানে অনবদ্য কাজ করায় কেন্দ্রের তরফে পুরস্কৃত করা হল বিহারকে। শুক্রবার হিমাচল প্রদেশের সিমলায় একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

বিদেশ সফরে প্রধানমন্ত্রী

বিদেশ সফরে প্রধানমন্ত্রী

আগামী সোমবার ৮ দিনের মধ্য এশিয়া ও রাশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাঝেই তিনি অংশ নেবেন 'ব্রিকস' সম্মেলনে।

সুগত এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সুগত এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুগত মারজিত। কিছুদিনের মধ্যেই তিনি দায়িত্ব হাতে নেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি প্রবেশ

কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি প্রবেশ

কাশ্মীর সীমান্ত দিয়ে ২২৬ জন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টায় রয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে।

সুস্থ রয়েছেন হেমা

সুস্থ রয়েছেন হেমা

অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন হেমা মালিনী, তাঁকে দেখে এসে জানালেন মেয়ে এষা দেওল।

ত্রিপুরায় বিদ্যুৎ প্রকল্প আগামী বছর

ত্রিপুরায় বিদ্যুৎ প্রকল্প আগামী বছর

ঢাকাকে বিদ্যুতের যোগান দিয়ে সাহায্য করতে ত্রিপুরায় তৈরি হবে ১০০ মেগাওয়াট প্রকল্প। আগামী বছর কাজ শুরু হবে এই প্রকল্পের।

ইউপিএসসিতে মেয়েদের জয়জয়কার

ইউপিএসসিতে মেয়েদের জয়জয়কার

এদিন ঘোষিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল। জয়জয়কার ছাত্রীদের। প্রথম পাঁচ জনের মধ্যে ৪ জনই মেয়ে। প্রথম হয়েছেন ইরা সিংঘল।

আপের বক্তব্য

আপের বক্তব্য

জাল ডিগ্রি খতিয়ে দেখা কোনও দলের পক্ষেই সম্ভব নয়, সাংবাদিক বৈঠক করে একথা জানালেন আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং।

জাল ডিগ্রি কাণ্ডে আপ নেতামন্ত্রীদের বিরুদ্ধে কিছুদিন ধরেই নানা অভিযোগকে এভাবেই ঠেকানোর চেষ্টা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+