(ছবি) ৩০ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দিল্লিতে মোদী

দিল্লিতে মোদী

আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শেষে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অমিত শাহ

অমিত শাহ

বিহারের বেগুসরাইতে বিজেপি সভাপতি অমিত শাহ নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখবেন।

শিনা বোরা হত্যাকাণ্ড

শিনা বোরা হত্যাকাণ্ড

শিনা বোরা হত্যাকাণ্ডে এফআইআর দায়ের করল সিবিআই। এইআইআর-এ শিনার মা ইন্দ্রাণী মুখার্জী, সঞ্জীব খান্না এবং শ্যাম রাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

সাজা ঘোষণা

সাজা ঘোষণা

২০০৬ সালের ট্রেন বিস্ফোরনের ঘটনায় এমসিওসিএ আদালত দোষী ১২ জনের সাজা ঘোষণা করবে।

নিয়ন্ত্রণে নেই আগুন

নিয়ন্ত্রণে নেই আগুন

মঙ্গলবার রাজারহাটের নারায়ণপুরে একটি ওযুধের গুদামে আগুন লাগে। আগুনে ভষ্মীভূত হয়ে যায় গুদামটি। যদিও ঘটনার ১৯ ঘন্টা পরেও নিয়ন্ত্রনে আসেনি আগুন। এখনও ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন রয়েছে। গুদামে প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুত থাকায় এই ভয়াবহ চেহারা নিয়েছে এই অগ্নিকাণ্ড।

মুম্বইয়ের লোকাল ট্রেন বিস্ফোরণে সাজা ঘোষণা

মুম্বইয়ের লোকাল ট্রেন বিস্ফোরণে সাজা ঘোষণা

মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণের ঘটনায় দোষী ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসির সাজা শোনাল আদালত। বাকী ৭ জনের যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে।

কেজরির পাশে মমতা-মানিক

কেজরির পাশে মমতা-মানিক

বিজেপি শাসিত নয় এমন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এক সম্মেলনের ডাক দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন দিল্লিতে সেই সম্মেলনে হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অমিত উবাচ

অমিত উবাচ

লালু-নীতীশ নন, বিহারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একমাত্র নরেন্দ্র মোদী। বিহারে এক নির্বাচনী সভায় এমন বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

জম্মু বিস্ফোরণে অভিযুক্তের যাবজ্জীবন

জম্মু বিস্ফোরণে অভিযুক্তের যাবজ্জীবন

১৯৯৫ সালের জম্মু বিস্ফোরণের অভিযুক্ত হিজবুল মুজাহিদিন জঙ্গি গুলাম নবিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।

ম্যাগিকে টার্গেট!

ম্যাগিকে টার্গেট!

সুপ্রিম কোর্টের কনজিউমার কমিশনে নেসলে অভিযোগ জানাল, ম্যাগিকে আলাদা করে টার্গেট করা হয়েছে।

বাংলার পর্যটন প্রচারে কিং খান

বাংলার পর্যটন প্রচারে কিং খান

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গকে দেশের সবচেয়ে 'মিষ্টি পর্যটনস্থল' হিসাবে প্রচার করবেন বলিউড বাদশা শাহরুখ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+