(ছবি) ২৪ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পথদুর্ঘটনা

পথদুর্ঘটনা

বিহারের নালন্দায় পুলিশের গাড়ির সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর তারই জেরে অশান্ত নালন্দা।

সোমনাথ ভারতী

সোমনাথ ভারতী

সোমনাথ ভারতীর আইনজীবী আজ সুপ্রিম কোর্টে তারঁ অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানাবেন।

ধৃত অভিযুক্ত

ধৃত অভিযুক্ত

পোস্তায় কোটি টাকা লুঠের ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করল পুলিশ। ২ জনকে ফুলবাগান থেকে ও ২ জনকে কাঁকুড়গাছি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে, এবং লুঠের ৩৩ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। অভিযুক্ত বাকি ৩ জনের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মৎস্যজীবী গ্রেফতার

মৎস্যজীবী গ্রেফতার

বৃহস্পতিবার ভোরে রামেশ্বরমের কাছে শ্রীলঙ্কা নৌ বাহিনী ৬ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে। পাশাপাশি দুটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

জুহি-অনিলকে নোটিশ

জুহি-অনিলকে নোটিশ

রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই শহরের বিভিন্ন জায়গা সহ তারকাদের বাড়িতেও অভিযান চালাল পুরসভা। মুম্বইতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এখন ৭৭। জুহি চাওলা, অনিল কাপুর, গায়ক অমিত কুমারের বাংলো থেকে মিলল মশার লার্ভা। পুরসভার থেকে নোটিশ পাঠানো হল অভিনেত্রী জুহি চাওলা ও অভিনেতা অনিল কাপুরকে।

শহরে ডেঙ্গু আতঙ্গ

শহরে ডেঙ্গু আতঙ্গ

শহরে ডেঙ্গুতে মৃত্যুর আতঙ্ক। রবিবার থেকে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি থাকার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। সল্টলেকের বাসিন্দা ছিল শিশুটি।

সাগর ঘোষ হত্যা মামলা

সাগর ঘোষ হত্যা মামলা

সাগর ঘোষ হত্যা মামলা প্রত্যাহারে সম্মতি জানাল সুপ্রিম কোর্ট। সাগর ঘোষ হত্যা মামলায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন হৃদয় ঘোষ। পরে হৃদয় ঘোষ মামলা প্রত্যাহার করতে চাইলে বিজেপি আপত্তি জানায়। বিজেপির আর্জি খারিজ করে মামলা প্রত্যাহারে সম্মতি শীর্ষ আদালতের।

মক্কায় পদপিষ্ট হয়ে মত শতাধিক

মক্কায় পদপিষ্ট হয়ে মত শতাধিক

মক্কায় হজে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অন্তত চারশো জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

জিন্দালদের সিমেন্ট কারখানা

জিন্দালদের সিমেন্ট কারখানা

জিন্দালদের সিমেন্ট কারখানা হবে শালবনিতে। মোট ১৫০ একর জমির উপরে এই কারখানা গড়ার কাজ শুরু হবে নতুন বছরের গোড়াতেই।

সিএবি সভাপতি হলেন সৌরভ

সিএবি সভাপতি হলেন সৌরভ

বাংলা ক্রিকেটের প্রধান প্রশাসকের দায়িত্ব কাঁধে নিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই ঘোষণা করলেন নতুন সিএবি সভাপতি হিসাবে সৌরভের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+