(ছবি) ২১ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ২১ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আম্বেদকরের নামে ন্যাশনাল মেমোরিয়াল

আম্বেদকরের নামে ন্যাশনাল মেমোরিয়াল

বাবাসাহেব আম্বেদকরের নামে তৈরি হতে চলা ন্যাশনাল মেমোরিয়ালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হরিশের বৈঠক

হরিশের বৈঠক

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত দিল্লিতে কংগ্রেস নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।

কুপিয়ে কুকুর খুন

কুপিয়ে কুকুর খুন

দিল্লির গ্রিন পার্ক মেট্রো স্টেশনের বাইরে তিনটি কুকুরকে কুপিয়ে মারল এক ব্যক্তি। গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।

মুক্ত ৮৬ মৎস্যজীবী

মুক্ত ৮৬ মৎস্যজীবী

তাদের জলসীমায় ঢুকে গিয়েছিলেন বলে ৮৬ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে করাচিতে জেলে রেখেছিল পাকিস্তান সরকার। রবিবার তাদের মুক্ত করে দেওয়া হল। ওয়াঘা সীমান্ত দিয়ে ওই মৎস্যজীবীরা ভারতে প্রবেশ করলেন।

গেইলের চোট

গেইলের চোট

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এদিন বেঙ্গালুরুতে প্রথম ব্যাট করে মাত্র ১২৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় শ্রীলঙ্কা। জবাবে আন্দ্রে ফ্লেচারের অপরাজিত ৮৪ রানের সুবাদে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এদিন ব্যাট করতে নামেননি গেইল। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলা গেইলের এটি ঘরের মাঠ। ফলে তাঁকে ব্যাট করতে না দেখে হতাশ দর্শকেরা।

বিগ বি-র নামে অভিযোগ ভুয়ো

বিগ বি-র নামে অভিযোগ ভুয়ো

ইডেনে পাকিস্তান ম্যাচে গান গেলে বা উপস্থিত থেকে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছিল অমিতাভ বচ্চনের নামে তা সর্বৈব মিথ্যা বলে জানাল সিএবি। জানানো হয়েছে, নিজের টাকা ম্যাচের টিকিট কাটা, হোটেল ও বিমানের খরচ দিয়ে ইডেনে এসেছেন বিগ বি।

কিউবায় ওবামা

কিউবায় ওবামা

ঐতিহাসিক কিউবা সফরে গেলেন বারাক ওবামা। ৮৮ বছর পরে কোনও মার্কিন রাষ্ট্রপতি কিউবা সফরে গেলেন বলে জানা গিয়েছে।

হাইকোর্টে কুমার

হাইকোর্টে কুমার

আপ নেতা কুমার বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করায় তার বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করলেন তিনি।

১৫টি এফডিআইয়ে সম্মতি

১৫টি এফডিআইয়ে সম্মতি

৭২৬১.৬ কোটি টাকার ১৫টি এফডিাই প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্র সরকার।

পিছল ন্যাশনাল হেরাল্ড মামলায় শুনানি

পিছল ন্যাশনাল হেরাল্ড মামলায় শুনানি

ন্যাশনাল হেরাল্ড মামলায় শুনানি হওয়ার কথা ছিল ৮ এপ্রিল। তবে তা পিছিয়ে গেল বলে জানা গিয়েছে। এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+