(ছবি) ১৭ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৭ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অনলাইন কেনাকাটায় সবচেয়ে এগিয়ে দিল্লি
উৎসবের মরশুমে অনলাইন কেনেকাটায় দেশের অন্য রাজ্যকে পিছনে ফেলে দিল দিল্লি। এখানে বিক্রি গিয়ে পৌঁছেছে ৮৮.৫ শতাংশে।

আইনজীবীর উপরে হামলা
বিরুদ্ধে মামলা লড়ায় হাইকোর্টের এক আইনজীবীর উপরে হামলা চালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে।

পুঞ্চে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র ও আরডিএক্স
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ধৃত এক জঙ্গির কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ২০ কেজি আরডিএক্স উদ্ধার হয়েছে।

বিহারে সনিয়ার সভা
বিহারের ছাপরা ও বক্সার জেলায় এদিন নির্বাচনী জনসভা করবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

সম্মানিত কৈলাশ
নোবেলজয়ী সমাজসেবী কৈলাশ সত্যার্থীকে সম্মানিত করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

কেজরির তোপ প্রধানমন্ত্রীকে
দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লেফটেন্যান্ট জেনারেল নাজীব জংকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মনুর কথা
মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব পেশ করলেন কংগ্রেস নেতা মনু সিংভি।

তসলিমার তোপ
দেশের অস্থির পরিস্থিতির অভিযোগ তুলে লেখকদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাকে দ্বিচারিতা বলে তোপ দাগলেন তসলিমা নাসরিন।

কড়া নিরাপত্তায় তিলোত্তমা
দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা সহ গোটা রাজ্যেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications