(ছবি) ১৬ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ১৬ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি বলিউডের বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমার।

বিহারে তাপপ্রবাহে আতঙ্ক

বিহারে তাপপ্রবাহে আতঙ্ক

গঙ্গার জল কমে আসছে। বিহারে তীব্র তাপপ্রবাহে আগামিদিনে আরও বীভৎস অবস্থার মধ্য দিয়ে যেতে হতে পারে। এই আশঙ্কায় ত্রস্ত বাসিন্দারা।

এবার পুনে এফটিআইআইয়ে কানহাইয়া

এবার পুনে এফটিআইআইয়ে কানহাইয়া

এবার পুনে এফটিআইআইয়ে গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান হিসাবে মেনে না নেওটয়া বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে যাবেন জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমার। আগামী সপ্তাহে যাওয়ার কথা তাঁর।

হলদিয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ

হলদিয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ

হলদিয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষে দুই পুলিশ কর্মী সহ মোট ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

বিন্দাস মেজাজে নজরবন্দি অনুব্রত

বিন্দাস মেজাজে নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তবে সেসব পরোয়া না করে দিব্যি দলীয় আলোচনা, মিটিং করে চলেছেন তিনি। কেউ এলে তাঁদেরও গুড়-বাতাসা খাওয়াবেন, রসিকতার ছলে এমনও জানিয়েছেন তিনি।

অনুব্রতর নজরদারি নিয়ে কটাক্ষ

অনুব্রতর নজরদারি নিয়ে কটাক্ষ

অনুব্রত মন্ডলের এই নজরবন্দি রাখাকে লোকদেখানো বলে কটাক্ষ করল বিরোধী সিপিএম-কংগ্রেস জোট। তিনি প্রার্থী নন। ফলে নির্বাচনী কাজে এভাবে যুক্ত থাকতে পারেন না বলেও অভিযোগ বিরোধীদের।

অনুব্রতকে শোকজ

অনুব্রতকে শোকজ

বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অধীর চৌধুরীকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে অনুব্রত মন্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন।

মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

ঋণখেলাপির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুম্বইয়ের একটি আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করল ইউবি গোষ্ঠীর প্রধান বিজয় মাল্যর বিরুদ্ধে।

৮১ টাকা ক্ষতিপূরণ

৮১ টাকা ক্ষতিপূরণ

ছত্তিশগড়ে ফসল নষ্টের ক্ষতিপূরণ হিসাবে মাত্র ৮১ টাকার চেক পেলেন এক দরিদ্র কৃষক। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ছিঃ ছিঃ পড়ে গিয়েছে।

হুগলিতে তৃণমূল কর্মী খুন

হুগলিতে তৃণমূল কর্মী খুন

হুগলিতে এক আখতার আলি নামে এক তৃণমূল কর্মীর খুনের ঘটনা ঘটল। ব্যবসায়িক শত্রুতার জেরে এমন ঘটে থাকতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ

কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএলে এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের মুখ দেখেছে কেকেআর।

তাজমহলে সস্ত্রীক ইংল্যান্ডের যুবরাজ

তাজমহলে সস্ত্রীক ইংল্যান্ডের যুবরাজ

ভারত ভ্রমণে আসা ইংল্যান্ডের রাজ পরিবারের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী যুবরানি কেট মিডলটন তাজমহল দেখতে সেখানে পৌঁছেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+