(ছবি) ১ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ডিজেলের দাম

ডিজেলের দাম

আজ থেকেই ডিজেলের দাম প্রতি লিটারে ৫০ পয়সা বেড়ে গিয়েছে।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

কেন্দ্রীয় সরকার রাজ্যপালদের দিয়ে সমান্তরাল আরও একটি সরকার চালাতে চাইছে রাজ্যগুলিতে। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

অনিল-মুকেশ

অনিল-মুকেশ

ফোর জি পরিষেবার জন্য ফের একবার হাত মেলালেন মুকেশ আম্বানী ও অনিল আম্বানী।

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ

নিউ ইয়র্কে সিরিয়ার বিদেশমন্ত্রী ওয়ালিদ আল মৌআলেম-এর সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

কর্ণাটক সফরে রাহুল

কর্ণাটক সফরে রাহুল

আগামী ৯-১০ অক্টোবর কর্ণাটকে এসে আখ চাষিদের সঙ্গে দেখা করবেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

বীরভদ্রের স্বস্তি

বীরভদ্রের স্বস্তি

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের গ্রেফতারির উপরে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

বিহারে মোদীর জনসভা

বিহারে মোদীর জনসভা

আগামিকাল বিহারের বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমনাথের পুলিশ হাজত

সোমনাথের পুলিশ হাজত

গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেফতার আপ নেতা সোমনাথ ভারতীর তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

বামেদের উপরে পুলিশের লাঠিচার্জ

বামেদের উপরে পুলিশের লাঠিচার্জ

বামেদের লালবাজার অভিযানে ব্যাপক ধুন্ধুমার। লাঠিচার্জে আহত হলেন বাম নেতা-কর্মীরা।

পঙ্কজ-মোদী সাক্ষাৎ

পঙ্কজ-মোদী সাক্ষাৎ

বিলিয়ার্ডস খেলোয়াড় পঙ্কজ আদবানি দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+