নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী বিক্ষোভে দেশজুড়ে বিভিন্ন জায়গা উত্তাল হয়েছে। এরই মাঝে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে দুই বিক্ষোভকারীর। অশান্ত হয়েছে গুজরাতের একাধিক জায়গা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে রাষ্ট্রসংঘের গণভোট করানোর দাবিতে তৈরি হয়েছে নতুন বিতর্কের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও দেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। দিল্লি, উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এখনও থমথমে পরিস্থিতি। এই সংক্রান্ত সারা দিনের লাইভ আপডেট জানতে চোখ রাখুন :
Dec 20, 2019, 5:26 pm IST
দিল্লির জনপথ ও মান্ডি হাউজ মেট্রেো বন্ধ করে দেওয়া হল।
এবার দিল্লির রাজীব চক, প্রগতী ময়দান ও খান মার্কেট মেট্রো বন্ধ করে দেওয়া হল।
Dec 20, 2019, 4:54 pm IST
ইন্টারনেট পরিষেবা বন্ধ প্রসঙ্গে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি এলাহাবাদ হাইকোর্টের।
Dec 20, 2019, 4:54 pm IST
লখনউতে পরিস্থিতির উপর নজর রাখতে ড্রোনের ব্যবস্থা করল পুলিশ।
Drones deployed by the police to monitor security situation in Lucknow.District Magistrate says,'Situation is in control now.Internet services suspended; Cases have been registered after y'day's incident(violence during protest against #CitizenshipAmendmentAct in Hazratganj).' pic.twitter.com/b7utBWrHCo
১৪৪ ধারার মধ্যেই মুজাফ্ফরনগরে জারি সিএএ বিরোধী বিক্ষোভ
Protest against #CitizenshipAct underway in Muzaffarnagar ; Section 144 (prohibits assembly of more than 4 people in an area) is imposed in the state. pic.twitter.com/FI6w8IaIr8
মমতা বন্দ্যোপাধ্যায় : বিজেপিকে বুঝতে হবে যে আমরা সবাই এক সঙ্গে আছি। আমরা এক সঙ্গে লড়ব, খাব। বিজেপি সবাইকে বিভাজিত করার চেষ্টা করছে।
Dec 20, 2019, 4:14 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : নেতাজির রাইট হ্যান্ড ম্যান ছিলেন শাহনাওয়াজ খান। ৪৭ সালে বেলিয়াঘাটায় গান্ধী বসে ছিলেন যাতে হিন্দু মুসলিমের মধ্যে শান্তি বজায় থাকে।
Dec 20, 2019, 4:13 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরে ভরসা রয়েছে। আল্লাহর উপরও ভরসা আছে। আমার সব ধর্ম বর্ণ লোকের উপর ভরসা আছে।
Dec 20, 2019, 4:12 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : পাঞ্জাবিতে বলে, সরফারোশ কী তামান্না অব হামারে দিল মে হ্যা, দেখতে হ্যা কী জোর কিতনা বাজুয়ে কা দিল মে হ্যা।
Dec 20, 2019, 4:11 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : গোটা দেশ প্রতিবাদে জ্বলছে। আর এর জন্য দায়ি বিজেপি।
Dec 20, 2019, 4:10 pm IST
উত্তরপ্রদেশের বুলন্দশহরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করছে। জ্বালিয়ে দেওযা হয়েছে বেশ কয়েকটি গাড়ি ও বাইক।
Dec 20, 2019, 4:09 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : দেশের ছাত্রসমাজ আপনাদের সঙ্গে আছে তাই সরকার ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে।
Dec 20, 2019, 4:08 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : বিজেপি কত গুলি চালাবে। উত্তরপ্রদেশে গতকাল একজন পুলিশের গুলিতে মারা গেল। আর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আরও গুলি মারা উচিত।
Dec 20, 2019, 4:07 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায় : দেশের মানুষকে শান্তিপ্রিয় ভেবে নিয়ে ওরা ভেবেছিল যে যা আইন করবে সবাই মেনে নেবে। আর ওরা শুধু বিজেপি সমর্থকদের দেশে রাখবে।
Dec 20, 2019, 4:04 pm IST
পুলিশের হাত থেকে পালিয়ে গেলেন ভিম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ
Dec 20, 2019, 3:53 pm IST
ম্যাঙ্গালোরে অন্তত ৬ জন সাংবাদিককে আটক করেছে পুলিশ
Dec 20, 2019, 3:52 pm IST
দিল্লিতে ড্রোন ব্যবহার করে নজরদারি পুলিশের
Dec 20, 2019, 3:52 pm IST
গোরক্ষপুর ও গাজিয়াবাদে বিক্ষোভকারীদের ইটবৃষ্টি পুলিশকে লক্ষ্য করে
Dec 20, 2019, 3:38 pm IST
মধ্যপ্রদেশের ৪৩টি জেলায় জারি ১৪৪ ধারা
Dec 20, 2019, 2:40 pm IST
দিল্লির জামা সমজিদের বাইরে জারি রয়েছে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ
.@MamataOfficial. I am saddened that CM Mamata Bannerjee has taken to totally unacceptable unconstitutional route by her public stance of seeking outside intervention in our internal matters and ignored my appeal. This has immeasurably caused damage to our democratic fabric.
Her stance is an outrage of essence and letter of of our constitution and no nation loving person can appreciate or countenance it. I am sure she would forthwith revisit her stance.
অসমে ফিরে এল ইন্টারনেট পরিষেবা। জন জীবন সাধারণ সেখানে।
9:27 AM, 20 Dec
নাগরিকত্ব আইনের বিরোধিতায় ২১ ডিসেম্বর বিহারে বনধ ডেকেছে আরজেডি
Tejashwi Yadav, RJD: We have called a bandh in Bihar on December 21 against the #CitizenshipAmendmentAct. The act is unconstitutional and against humanity. It has exposed the divisive character of BJP. pic.twitter.com/QW0haUoqo3
আফগান উদবাস্তুদের সঙ্গে দেখা করে সিএএ প্রনয়ণ নিয়ে আস্বস্ত করলেন বিজেপির সর্ব ভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা
10:27 AM, 20 Dec
অসমের ভাষা ও সংস্কতি সুরক্ষিত থাকবে, আস্বস্ত করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল
10:50 AM, 20 Dec
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও জসোলা বিহার সাহিন মেট্রে স্টেশন দুটি খুলে দেওয়া হল
10:51 AM, 20 Dec
উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর দায়ে গ্রেফতার সমাজবাদী পার্টির নেতা
10:53 AM, 20 Dec
উত্তরপ্রদেশের সাম্ভালে এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে মোট ২৫০ জনের বিরুদ্ধে।
10:53 AM, 20 Dec
শান্তি বজায় রাখার জন্য আহ্বান জালানেল কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা
10:54 AM, 20 Dec
দিল্লির জামা মসজিদ থেকে আজ দুপুর ২টোর সময় নাগরকিত্ব আইনবিরোধী এক মিছিল শুরু হবে জন্তরমন্তরের উদ্দেশ্যে
11:53 AM, 20 Dec
উত্তরপ্রদেশের আলিগড়ে জারি করা করা হল লাল সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই আলিগড়ে মোতায়েন করা হয়েছে ১৪ কোম্পানি আধা সেনা।
11:54 AM, 20 Dec
দিল্লির উত্তর-পূর্ব জেলার ১৪টির মধ্যে ১২টি থানা এলাকাতেই জারি করা হয়েছে ১৪৪ ধারা
11:54 AM, 20 Dec
দিল্লির দ্বারকা ও নাজাফগড় জেলাতেও জারি ১৪৪ ধারা
11:55 AM, 20 Dec
নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের নামে হিংসা ছড়ানোর দায়ে গুজরাতে গ্রেফতার ৪৯। রয়েছএন কংগ্রেস নেতাও।
11:57 AM, 20 Dec
মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের শিক্ষকদের নোটিশ ধরাল কতৃপক্ষ। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই এই নোটিশ।
11:57 AM, 20 Dec
দিল্লির জায়গায় জায়গায় ফ্ল্যাগ মার্চ পুলিশের। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভআবিক জাতীয় রাজধানীতে।
12:05 PM, 20 Dec
উত্তরপ্রদেশের ১৪টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা।
12:24 PM, 20 Dec
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করায় চেন্নাইতে ৬০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের
1:34 PM, 20 Dec
ভিম আর্মির প্রধান চন্দ্রশেখর তাঁর অনুগামীদের সঙ্গে দিল্লির জামা মসজিদে পৌঁছালেন। আর কিছুক্ষণ পর সেখান থেকে জন্তরমন্তরের উদ্দেশে মিছিল শুরু হবে।
#WATCH Delhi: Protest at Jama Masjid against #CitizenshipAmendmentAct Bhim Army Chief Chandrashekhar Azad also present. Azad had been earlier denied permission for a protest march from Jama Masjid to Jantar Mantar pic.twitter.com/uXK1tvO4CT
Delhi: Protest continues at Jama Masjid against #CitizenshipAmendmentAct, Bhim Army Chief Chandrashekhar Azad also present. Delhi Police is using drones to monitor the situation. Azad had earlier been denied permission for a protest march from Jama Masjid to Jantar Mantar. pic.twitter.com/AVygYnkkic
দিল্লির উত্তর-পূর্ব জেলায় দশ কোম্পানি আধা সেনা ও ১৫০০ জন অন্যান্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে
Delhi: Police conducts flag march in Seelampur. VP Surya, DCP Northeast Delhi says,"There's peace in area today. 10 companies of paramilitary forces deployed&1500 other security personnel also present in the sensitive areas here. Drones also being used to monitor the situation." pic.twitter.com/fjf4Rmhfzh