মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসে ভয়াবহ অবস্থা জম্মু-কাশ্মীরের, বন্ধ সড়ক, নেই বিদ্যুৎও
ফের জম্মু-কাশ্মীরের ভয়াবহ অবস্থা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এই জম্মু-কাশ্মীর। ভূমিধসে বিস্তীর্ণ এলাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের, রেহাই নেই পর্যটকেদের । রামবানের অবস্থা অত্যন্ত খারাপ। রামবান জেলার সেরি বাগনা গ্রামে ভূমিধসে দুই ভাই সহ তিনজনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধার কাজ।
সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী অবিরাম বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় বন্যা শুরু হয়েছে। ভূমিধসের ইতিমধ্যে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতিও। তবে চলছে উদ্ধার কাজও।

এখানকার প্রশাসন কিন্তু ইতিমধ্যে গ্রামবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে শুরু করে দিয়েছে। এই ঘটনায় ধর্মকুণ্ডে প্রায় ৪০ টি কিন্তু বাড়িঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মধ্যে ১০টি বাড়ি কিন্তু পুরো ভেঙে গেছে, যার আর কোনও অস্বস্তি নেই। যানবাহন কিন্তু জলের তোড়ে ভেসে যাচ্ছে। আর এই ভয়াবহ ঘটনার সম্মুক্ষীন হয়েছেন সেখানকার বাসিন্দারা।
রিয়াসি জেলার বজ্রপাতে আরও দু’জনের মৃত্যু হয়েছে। যার ফলে জম্মুতে বৃষ্টিপাতের কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। ভূমিধসের কারণে ইতিমধ্যে জম্মু- শ্রীনগরের জাতীয় সড়ক কিন্তু বন্ধ করা হয়েছে। শতশত যাত্রী আটকে পড়েছেন। আর যদিও তাদের কিন্তু প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে তাদের সব রকম সাহায্য করা হচ্ছে। তাদের কিন্তু ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আর এই কারনে শ্রীনগর জম্মু-কাশ্মীরের সড়কের পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়কও কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক পরিষ্কারেরও কাজ চলছে। তবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে কিন্তু প্রায়ই।
রামবানে কিন্তু একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। বন্ধ রয়েছে সড়কও। যান চলাচলে কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়েছে। আর অনেক জায়গায় বিদ্যুৎ পর্যন্ত নেই। এই সময় কিন্তু জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাছাড়াও তিনি দুর্গতদের উদ্ধার করে পুর্নবাসনের যথাযথ ব্যবস্থা করেছেন। তিনি জানিয়েছেন, সরকারি সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বদা নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ওমর।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রয়োজনে সকলকে প্রশানের তরফে ব্যক্তিগত সহায়তাও কিন্তু দেওয়া হবে। এই দুর্যোগের কারণে জম্মু -কাশ্মীরের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications