লাদাখে চিনা আগ্রাসনের আঁচ পেয়েই ভারত কীভাবে অস্ত্র-ঘুঁটি সাজাচ্ছে! লালফৌজকে রক্তচক্ষু ভারতীয় সেনার

একচুল জমিও চিনকে ছাড়তে রাজি নয় ভারত। গত ২৯ ও ৩০ অগাস্টের ঘটনার পর ৩১ অগাস্ট রাতে পূর্ব লাদাখে প্যানগংয়ের কাছে একটি উঁচু জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা। ২৯-৩০ অগাস্টের রাতে চিনের সেনার আগ্রাসন আস্ফালনের পর ভারত কীভাবে ঘুঁটি সাজাচ্ছে সমরাস্ত্র নিয়ে, তা দেখে নেওয়া যাক।

 জে ২০ মাত দিতে সুখোই , মিরাজই যথেষ্ট!

জে ২০ মাত দিতে সুখোই , মিরাজই যথেষ্ট!

ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারের পোস্টার বয় রাফালে এখনও নামেনি লাদাখের সমরাভিযানে। তার আগে থেকেই থরহরিকম্প চিন জে ২০ নিয়ে লাদাখ সীমান্তে দাপট দেখাতে চেয়েছে। যার জবাবে ভারত মিরাজ ২০০০ , সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার লাদাখ বক্ষে মোতায়েন করে রেখে দিয়েছে।

 ফরোয়ার্ড লোকেশনের জন্য চিনুক!

ফরোয়ার্ড লোকেশনের জন্য চিনুক!

শুধু যুদ্ধবিমান নয়, পূর্ব লাদাখের বহু লোকেশনে মোতায়েন রয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুক। ফরোয়ার্ড লোকেশনে সেনার বিশাল বাহিনী নিয়ে যেতে এই হেলিকপ্টারের জুড়ি মেলাভার। এছাড়াও রাতের আকাশে 'কমব্যাট এয়ার পেট্রোল' চালাচ্ছে ভারত।

 চিন ২৯-৩০ অগাস্ট যা ঘটিয়েছে

চিন ২৯-৩০ অগাস্ট যা ঘটিয়েছে

গালওয়ানে রক্তক্ষয়ী মল্লযুদ্ধের ১০০ দিন পর ফের একবার পূ্র্ব লাদাখে পা রাখার চেষ্টা করেছে লালফৌজ। এই খবর গত ২৯-৩০ অগাস্টের। এদিকে, লাদাখ ঘিরে চিনের একের পর এক প্যাঁয়তারা যে সংঘর্ষকে দীর্ঘস্থায়ী করবে তা আগেই আঁচ করেছিল ভারতীয় সেনা। সেই মতো শীতকাল পর্যন্ত রেশন মজুতের পাশাপাশি, যোগ্য জবাব দেওয়ার তাবড় অস্ত্র চিন সীমানায় মোতায়েন করেছে দিল্লি। এদিকে সেনা সূত্রে ২৯-৩০ অগাস্ট নিয়ে একাধিক চাঞ্চল্যকর খবর উঠে আসছে।

 চিনের হেলিপোর্ট গঠন

চিনের হেলিপোর্ট গঠন

'ডেট্রেসফা' নামের এর প্রতিষ্ঠানের স্যাটেলাইট ছবি দেখাচ্ছে , নাকু লা ও ডোক লা পাস থেকে ১০০ কিলোমিটার পরই চিন ট্রাই জংশনের সীমানা ঘেঁসে একটি হেলিপোর্ট তৈরি করছে। এমই সন্দেহ বহু ছবির কোলাজ মিশিয়ে উঠে আসছে।বেশ কিছু ব়্যাডারে ধরা পড়েছে যে ডোকলাম সীমান্ত এলাকায় চিন মিসাইল তৈরির প্রক্রিয়া শুরু করেছে। তার সঙ্গে এই হেলিপোর্টের নির্মাণ ঘিরে জল্পনা চড়ছে। মনে করা হচ্ছে, এই হেলিপোর্ট সমস্ত মরশুমেই চিনকে সম্পূর্ণ শক্তি যোগান দেবে। এলাকায় বাড়তি ট্রুপের মোতায়েনও দিল্লির নজর কেড়েছে।

 লাদখে কীভাবে ঢোকে চিন

লাদখে কীভাবে ঢোকে চিন

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ২৯ অগাস্ট রাত ১১ টা নাগাদ এসইউভিতে চড়ে প্যানগংয়ের দিকে আসতে থাকে চিনের সেনা। একের পর এক এসইউভি এলাকায় ঢুকছে দেখেই সতর্কতা অবলম্বন করে ভারতীয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+