লাদাখে বিস্তারবাদী চিনের লক্ষ্য ডেপসাং! চোখে ধুলো দেওয়ার বেজিং-নীতি স্পষ্ট হচ্ছে
লাদাখে বিস্তারবাদী চিনের পাখির চোখ কীসে! চোখ ধুলো দেওয়ার বেজিং-নীতি স্পষ্ট হচ্ছে
গত ১৮ দিন ধরে প্যানগংয়ের দুই ধারই ছিল চিন-ভারত সংঘাতের আসল মুখ। গত ২৯ অগাস্ট থেকে এই এলাকা ক্রমেই দুই দেসের কূটনীতির নজর কেড়েছে আর এই প্যানগং ঘিরেই এবার যুদ্ধনীতির ঘুঁটি সাজাচ্ছে চিন।

লাদাখে কতদূরে চিনের অবস্থান?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন উত্তর লাদাখের ডেপসাং থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে চিনের সেনা। সেখানে তাদের মিলিটারি গতিবিধিতে কড়া নজর রাখছে ভারত। খবরের সূত্রের দাবি, ডিবিও আর ডেপসাং ঘিরে চিন সেনা বাড়াতে শুরু করেছে। যা দেখা যাচ্ছে স্যাটেলাইটের ছবিতেও।

কীভাবে চোখ ধুলো দিতে চাইছে চিন?
মনে করা হচ্ছে, প্যানগংয়ের দুই পাশে যেভাবে আক্রমণাত্মক মেজাজে চিন , রয়েছে , তা কেবলই 'শো অফ'। প্যানগং নিয়ে শুধপ দেখনদারি করে যাচ্ছে চিন। মূলত ডেপসাং ঘিরে যেভাবে চিনের নির্মাণ কাজ বাড়ছে, তাতে উদ্বেগের জায়গা রয়ে যাচ্ছে বলে দাবি প্রতিবেদনে।

নির্মাণ অব্যাহত
ডেপসাংয়ে ডিবিও থেকে ২৩ কিলোমিটার দূরে চিনের পোস্টের চারপাশে গত জুলাই ও বর্তমানে সেপ্টেম্বর মাসের স্যাটেলাইট চিত্রে নির্মাণ কাজ ধরা পড়েছে। যা চিন করছে। চিন ক্রমাগত যে সেখানে নির্মাণের পরিমাণ বাড়াচ্ছে তাও ধরা পড়েছে।

চোখে ধুলো ও বাড়তি অস্ত্র জমায়েত হচ্ছে!
সূত্রের খবর, ডেপসাং এলাকা জপড়ে আরও অস্ত্র জমায়েত করতে শুরু করেছে চিন। ফলে প্যানগং নিয়ে লালফৌজের আক্রমণাত্মক ভাব ধারা আসলে নিছকই চোখে ধুলো দেওয়ার নামান্তর, বলে দাবি অনেকের। আসলে চিনের লক্ষ্যে ডেপসাং রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ মস্কো বৈঠকে শান্তি ও ডিসএনগেজমেন্টের বার্তার পরও যেভাবে লাদাখে সেনা মোতায়েন চলছে, তাতে বেজিং কূটনীতির ঘরানা স্পষ্ট হচ্ছে।

ভারতও পাল্টো প্রস্তুতিতে
এদিকে, ডেপসাংয়ে চিনের গতিবিধিকে কড়া নজরে রাখছে ভারতও । ফলে এদেশও সেখানে বহু সেনা জওয়ান মোতায়েন করে রেখেছে। রয়েছে টি ৯০ ট্যাঙ্ক। নতুন করে ডেপসাংয়ে চিনা সেনার মোতায়েন কেও ভালোভাবে নিচ্ছে না ভারত।

কেন ডেপসাং গুরুত্বপূর্ণ
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে ডেপসাং সংলগ্ন এলাকায় ঢুকে আসার চেষ্টা চালায় চিন। ২০২০ সালের লাদাখ সংঘাতে এরপর গালওয়ান বাদে, কোনও এলাকা থেকে সেনা সরাতে চাইছে না চিন। এমন পরিস্থিতিতে ডেপসাং ক্রমাগত নজর কাড়ছে।












Click it and Unblock the Notifications