লাদাখে মনস্তাত্ত্বিক যুদ্ধে চিন নয়া অস্ত্রে শান দিচ্ছে! একের পর এক ভিডিও দিয়ে কোন বার্তা

ময়দানের পেশী শক্তির আস্ফালনে বারবার ভারতের কাছে ধাক্কা খেয়েছে ড্রাগন বাহিনী। এরপরই ভারতের সেনাকে মানসিক চাপে রাখতে চিনের সেনা একের পর এক গেমপ্ল্যানে শান দিচ্ছে । আর বেশ কয়েকটি ভিডিও ঘিরে তাদের নয়া গেমপ্ল্যান এখন ভারতের হাতে।

১০০ সেকেন্ডের সিনেমা!

১০০ সেকেন্ডের সিনেমা!

এই ছবি দেখলে মনে হবে কোনও হলিউড ফিল্ম এর কাছে নস্য়ি! ১০০ সেকেন্ডে এমনই কিছু ছবি রয়েছে। যেভাবে সংঘাতের ময়দানে যুদ্ধপ্রস্তুতির ছবি চিন একের পর এক ভিডিওতে তুলে ধরছে, তাতে এমনটা ভাবাই স্বাভাবিক। লাদাখ সংঘাতের আবহে চিনের সেনা এবার একের পর এক ভিডিও প্রকাশ্যে আনছে। আর এই ভিডিওর বার্তা ঘিরেই যাবতীয় জল্পনা।

কোন অস্ত্র শান দিচ্ছে চিন?

কোন অস্ত্র শান দিচ্ছে চিন?

উল্লেখ্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারতের ওপর মানসিক চাপ বাড়াতে একের পর এক ভিডিও প্রকাশ্যে আনঠছে চিনের সেনা। যে ভিডিওতে দেখা যাচ্ছে তারা কীভাবে ড্রিল করে, কিভাবে যুদ্ধে প্রস্তুতি নেয়। একাধিক, অ্যাঙ্গেল থেকে নেওয়া ছবি দেখে বোঝাই যাচ্ছে হুঠ করে নেওয়া ভিডিও এগুলি নয়। যথেষ্ট ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছে এই ভিডিওগুলি।

 কোন উদ্দেশ্য থাকতে পারে চিনের?

কোন উদ্দেশ্য থাকতে পারে চিনের?

একটি মহলের ধারণা , ভারতের যুদ্ধ প্রস্তুতিকে বিগড়ে দিয়ে ভুল বার্তা দিতেও চিন এমন প্যাঁয়তারা নিতে পারে।যাতে চিন কিভাবে মহড়া দিচ্ছে , তা দেখে ভারত ভুল ছকে লাদাখে এগিয়ে যায়! এটি চিনের বড়সড় টোপ বলেও অনেকের মত।

 ক্যামেরাম্যান নিয়ে এসে ভিডিও!

ক্যামেরাম্যান নিয়ে এসে ভিডিও!

চিনের সেনা কিভাবে লাদাখের ওপারে নিজেদের মধ্যে মহড়া দিচ্ছে, বা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, তা তুলে ধরতে রীতিমতো ফিল্মের স্টাইলে ক্যামেরা সাজিয়ে ভিডিও করা হচ্ছে। আর একাজ নিঃসন্দেহে চিন কোনও বড় লক্ষ্য পূরণে ঠান্ডা মাথায় করছে বলে মনে করা হচ্ছে।

 প্রচারে জোর দিচ্ছে চিন

প্রচারে জোর দিচ্ছে চিন

মনে করা হচ্ছে , চিন নিজের মতো করে বারবার প্রচারের কাজে জোর দিচ্ছে। আর এই সমস্ত প্রচারের ভিডিওর হাত ধরে চিন, মনস্তাত্ত্বিক যুদ্ধে ভারতকে মাত দিতে চাইছে বলে ধারণা বিশেষজ্ঞমহলের একাংশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+