১৪ ঘণ্টার আলোচনায় অধরা রফা সূত্র, অশান্তি দীর্ঘস্থায়ী হওয়ার পথে, লাদাখে বছর ভর বাড়তি সেনা
১৪ ঘণ্টার আলোচনায় অধরা রফা সূত্র, অশান্তি দীর্ঘস্থায়ী হওয়ার পথে, লাদাখে বছর ভর বাড়তি সেনা
ভারত ও চিনের মধ্যে টানা ১৪ ঘণ্টার ম্যারাথন বৈঠকেও মিলল না সমাধান সূত্র। আপাতত অধরা সমাধান। বছরভর বাড়তি সেনা মোতায়েন থাকবে লাদাখে। সূত্রের খবর বৈঠকে দুই দেশই অনমনীয় মনোভাব দেখিয়েছে। যার জেরে কোনও সমাধানে পৌঁছনো যায়নি। চুশুল সেক্টর থেকে ভারতীয় সেনাকে পিছু হঠার দাবি জানিয়েছিল লালফৌজ। সেটা কিছুতেউ মেনে নেয়নি ভারত।

অধরা সমাধানসূত্র
আপাতত কোনও সমাধান সূত্রই বেরল না লাদাখ নিয়ে। প্রায় ১৪ ঘণ্টার ম্যারাথন বৈঠকে অধরাই রয়ে গিয়েছে সমাধান সূত্র। দুই দেশের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে অনমনীয় মনোভাব দেখানো হয়েছে বলে জানা গিয়েছে। যার েজরে কোনও সমাধান সূত্রে পৌঁছনো যায়নি।

চুশুল থেকে সেনা সরানোর দাবি
সূ্ত্রের খবর চুশুল থেকে ভারতীয় সেনাদের পিছু হঠার দাবি জানিয়েছিল বেজিং। কিন্তু তাতে রাজি হয়নি ভারতীয় ফৌজ। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না লালফৌজ পিছু হঠছে ততক্ষণ ভারতীয় সেনা পিছু হঠার কোনও সিদ্ধান্ত নেবে না। সেনা বাহিনীর পিছু হঠতে হতে দুই দেশকেই একসঙ্গে পদক্ষেপ করতে হবে বলে দাবি করে ভারতীয় সেনা। একা ভারত পিছু হঠবে না।

বাড়তি সেনা লাদাখে
কোনও সমাধান সূত্র না মেলায় আপাতত লাদাখ সীমান্ত থেকে সেনা কমানোর কোনও সম্ভাবনা নেই। উল্টে বছরভর বাড়তি সেনা মোতায়েন থাকবে লাদাখে এমনই খবর পাওয়া যাচ্ছে। কারণ লালফৌজ সেনা কমানোর কোনও ইঙ্গিত দেয়নি। কাজেই এলএসি বরাবর বছর ভর কড়া পেট্রোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। যতক্ষণ না লাদাখে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই বাড়তি সেনা থাকবে।

ফের আলোচনা
কোনও সমাধান সূত্র না বেরোলেও পরের সপ্তাহের প্রথম দিকে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশ। কাজেই ফের পরের সপ্তাহে আলোচনায় বসতে চলেছে ভারত চিন। ডেপসাং প্লেনকে টার্গেট করে রয়েছে লালফৌজ। কিন্তু ভারতীয় সেনা বেশ কয়েকটি ফিঙ্গার পয়েন্টে জায়গা করে নিয়েছে আগেই সেকারণে বেশি কায়দা করে উঠতে পারছে লালফৌজ।












Click it and Unblock the Notifications