লাদাখে চিনের হাড় কাঁপিয়ে ভারতীয় সেনার দাপট অব্যাহত! ফের বড় সাফল্য প্যানগং এলাকায়
গত ২৯ থেকে ৩০ অগাস্টের ঘটনা ঘিরে লাদাখ সীমান্ত ক্রমেই ফুঁসে উঠছে। চিনের নতুন করে আগ্রাসনের পদক্ষেপে ফের একবার পূর্ব লাদাখ অশান্ত ছিল গত দুদিন। সেখানে প্যানগং এলাকায় চিনকে মোক্ষম জবাব দেওয়ার পর ভারতীয় সেনা ফের এক বড় সাফল্যের অধিকারী হল।

নতুন করে উঁচু এলাকা দখল
জানা গিয়েছে, প্যানগং এলাকায় একটি উঁচু পরিত্যক্ত অঞ্চল নিজের দখলে রেখেছে ভারতীয় সেনা। এই এলাকা নিজের দখলে রাখার ফলে প্যানগংয়ের দক্ষিণপ্রান্তে একটা বড় এলাকা নিজের দখলে রেখে দিয়েছে ভারতীয় সেনা।

কোন সুবিধা পেল ভারতীয় সেনা?
উঁচু জায়গায় অবস্থানের জেরে ভারতীয় সেনা প্যানগং সংলগ্ন এলাকায় স্ট্র্যাটেজিক গুরুত্ব বাড়িয়ে নিতে পেরেছে। এই এলাকা উপর থেকে নজরদারিতে যে সুবিধা রয়েছে তা ভারতীয় সেনার কাছে এখন রয়েছে। ফলে এলাকায় চিন আগ্রাসন দেখাতে গেলে, আৎও একবার ভাববে।
স্পেশ্যাল ব্যাটালিয়ানের পদক্ষেপ
জানা গিয়েছে, ২৯-৩০ অগাস্টের রাতে একটি স্পেশ্যাল ব্যাটালিয়ান পূর্ব লাদাখ এলাকায় মোতায়েন করা হয়েছিল। যাদের হাত ধরে ওই উঁচু জায়গার দখল ভারতের হাত আসে। উল্লেখ্য, এই এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে রয়েছে চিনের সেনা।

এলাকা দখল নিয়ে মত পার্থক্য
জানা গিয়েছে, যে অংশের দখল ভারতীয় সেনা নিয়েছে, তা ভারতেরই অংশ। এদিকে , চিনের দাবি অংশটি তাদের। আর এই নিয়েই এদিন চুশুলের বৈঠকে দুপক্ষপের মধ্যে আলোচনা হয়েছে।এদিকে এবার বেজিং দাবি করছে, যে ভারতীয় সেনা জওয়ানরা চিনের ভূখণ্ডে প্রবেশ করেছে। চিনের দাবি ভারতীয় সেনা যেখানে রয়েছে সেখান থেকে সরে যেতে হবে। চিনের লালফৌজের মুখপাত্র এদিন এই বার্তা দিয়েছেন।

চিনের আরও দাবি
এর আগে ২৯-৩০ তারিখের ঘটনা নিয়ে এদিকে, চিন সাফ ভাষায় জানিয়েছে, ' চিনের সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার হয়নি।' উল্লেখ্য, এর দ্বারা ভারতের যাবতীয় বক্তব্যকে নস্যাৎ করেছে চিন। কিছুতেই বেজিং মেনে নিতে চায়নি তাদের ভারত আক্রমণের অভিযানের কথা। সেই সূত্র ধরেই চিনের দাবি, ভারতই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে, চিন করেনি।












Click it and Unblock the Notifications