চিনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কেমন! সংসদে সৌগতের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর জবাব ঘিরে চাঞ্চল্য

চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন! সংসদে সৌগতের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর জবাব ঘিরে চাঞ্চল্য

গালওয়ানে ২০ জন ভারতীয় সনের শহিদ হওয়ার ঘটনা। এরপর চিনের অ্যাপ রাতারাতি ভারতে নিষিদ্ধকরণ করার পদক্ষেপ। তারপর মস্কোর বৈঠক। আর বৈঠকের আগে লাদাখে গুলির শব্দ। এই সমস্ত পরিস্থিতির পরেও চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়নি বলেই জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।

 প্রশ্ন ও উত্তর পর্ব

প্রশ্ন ও উত্তর পর্ব

প্রশ্ন ছিল , ভারতের প্রতিবেশী দেশ নেপাল, চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে কী ভারতের সম্পর্ক খারাপ হয়েছে? প্রশ্নটি গিয়েছিল তৃণমূলের সাংসদ সৌগর রায়ের তরফে। যার জবাবে ভি মুরলীধরন জানিয়েছেন 'না'। আর কেন্দ্রের এই উত্তর লিখিত রূপে দেওয়া হয়েছে।

 চিন-ভারত সম্পর্ক ও কেন্দ্র

চিন-ভারত সম্পর্ক ও কেন্দ্র

মুরলীধরন এদিন লোকসভায় প্রশ্ন উত্তর পর্বের মাঝে, সৌগত রায়ের প্রশ্নের জবাবে জানিয়েছেন, প্রতিটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক সেদেশের পদক্ষেপের সঙ্গে চলে। ভারতের প্রতিবেশী বহু দেশের সঙ্গেই ভারতের এখন দ্বিপাক্ষিকক একাধিক উন্নয়নমূলক প্রজেক্ট রয়েছে।

বিপাকে কেন্দ্র

বিপাকে কেন্দ্র

উল্লেখ্য, কেন্দ্রের তরফে এদিন যে বক্তব্য চিন-ভারত সম্পর্ক নিয়ে রাখা হয়েছে, তা বিদেশমন্ত্রকের আগের মন্তব্যগুলি থেকে আলাদা। আগের মন্তব্যগুলিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, লাদাখের ঘটনা দুই দেশের সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলেছে। আর তারপর আজ বিদেশমন্ত্রক সংসদে জানিয়েছে, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়নি।

 মুরলীধরনের বার্তা

মুরলীধরনের বার্তা

এরপরই মুরলীধরন সংসদে জানিয়েছেন, লাদাখ পর্ব নিয়ে দুই দেশের রাজনৈতিক ও সেনা পর্যায়ে আলোচনা হয়েছে। আর সেই আলোচনা আগামী দিনে এগি যাবে বলে তার আশআ। তিনি সীমান্তে শান্তি রক্ষার পক্ষে আশা প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+