বায়ুদূষণের কারণে বাড়ছে করোনা সংক্রমণ? বিশ্বব্যাঙ্কের গবেষণা কী বলছে জানুন

বায়ুদূষণের কারণে বাড়ছে করোনা সংক্রমণ? বিশ্বব্যাঙ্কের গবেষণা কী বলছে জানুন

ইতিমধ্যেই বিশ্বজুড়ে বায়ু দূষণ এবং করোনা সংক্রমণের মধ্যে কোনও যোগসাজস আছে কিনা তা নিয়ে জোর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। অন্যদিকে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় বল হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যখন কোনও এলাকার দূষণের ঘনত্ব ২০ শতাংশ বৃদ্ধি পায়।

২.৫ ধূলিকণাকেও কাঠগড়ায় তুলছেন বিজ্ঞানীরা

২.৫ ধূলিকণাকেও কাঠগড়ায় তুলছেন বিজ্ঞানীরা

এর জন্য বাতাসে ভাসমান আণুবিক্ষনিক পিএম ২.৫ ধূলিকণাকেও কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। পরিবেশবিদদের মতে পিএম ২.৫ এর সঙ্গে বিষাক্ত কার্সিনোজেনিক কণা মিশে মানব শরীরের জন্য ডেকে আনে মারাত্মক কিছু রোগ। যার জেরে দ্রুত হারে বাড়ে শ্বাসকষ্ট ও স্ট্রোকের কারণে মৃত্যুর সংখ্যা।

বেশিরভাগ করোনা হটস্পটই বায়ুদূষণের শিকার

বেশিরভাগ করোনা হটস্পটই বায়ুদূষণের শিকার

পাশাপাশি বিশ্বব্যাঙ্কের এই সমীক্ষায় আরও দেখানো হয়েছে বিশ্বের বেশিরভাগ করোনা হটস্পটই ব্যাপক ভাবে বায়ুদূষণের শিকার। এর জন্য তারা বিশ্বের বেশি কিছু দূষিত ও একইসাথে করোনা সংক্রমিত শহরের কথা তুলে ধরেন। তালিকায় প্রথমেই রয়েছে চিনের হুবেই প্রদেশ। যেখানে করোনা ব্যাপক হারে করোনা সংক্রমণ দেখা যায়। এখানেও বায়ু দূষণের মাত্রা অনেকটাই বেশি বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

একই চিত্র ইতালিতেও

একই চিত্র ইতালিতেও

অন্যদিকে করোনা বিধ্বস্ত ইতালির বেশিরভাগ জায়গাতেই বায়ুদূষণের পরিমাণ খুবই বেশি। পাশাপাশি করোনা বিধ্বস্ত উত্তর পো উপত্যকার লম্বার্ডি অঞ্চলের বায়ুমান গোটা ইউরোপের থেকে সর্বাধিক খারাপ বলে জানা যায়। এখানেও করোনার প্রকোপ খুবই ভয়ঙ্কর চেহারা নিয়েছে।

বায়ুদূষণে করোনা সংক্রমণ বাড়ছে ভারতেও ?

বায়ুদূষণে করোনা সংক্রমণ বাড়ছে ভারতেও ?

অন্যদিকে ভারতের ক্ষেত্রেও ছবিটা খানিক একই বলে দেখা যাচ্ছে। দিল্লি, মুম্বই, কলকাতা এই সমস্ত শহর গুলিই বারমংবার খবরের শিরোনামে এসেছে অত্যধিক বায়ুদূষণের কারণে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তালিকায় থাকা সর্বাধিক সংক্রামিত ১০ টি রাজ্যের ২০টি কোভিড-১৯ হটস্পষ্টেও স্বাভাবিকের থেকে ৪৫ শতাংশ বেশি পিএম ২.৫ কণার উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্কেই মনে করছেন এর ফলে অনেকটাই ত্বরাণ্বিত হচ্ছে করোনা সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+