এরপরেও ভারতকে হুঁশিয়ারি দেবে বাংলাদেশ? জলে ভাসল শক্তিশালী INS Surat, INS Nilgiri, INS Vaghsheer
Indian Navy's 3 warships commissioned: সমুদ্রপথে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী করতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আরও তিন আধুনিক যুদ্ধ জাহাজ। মুম্বইতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একটিকে বাংলাদেশের অশান্তি, আর অন্যদিকে চিন এবং পাকিস্তানের চোখ রাঙানি, এই সবকিছুর মাঝেই দেশের বহিঃ শত্রুদের কড়া বার্তা দিতে নিত্যনতুন পদক্ষেপ নিচ্ছে ভারত (Indian Navy's 3 warships commissioned)। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি এবার জলভাগেও অত্যন্ত শক্তিশালী নৌবহর বানানোর জন্য উঠেপড়ে লেগেছে ভারতীয় প্রতিরক্ষা বিভাগ। আর সেই মতোই সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত।

বুধবার মুম্বইয়ে তিন তিনটি পৃথক ক্ষমতা সম্পন্ন রণতরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নৌসেনায় যোগ হতে চলেছে আইএনএস সুরাত, আইএনএস নীলগিরি ও আইএনএস ভাগশির।
ভারতীয় নৌসেনার ক্ষমতা বৃদ্ধি করতেই তিনটি রণতরী এবার থেকে কাজ করবে দেশের সার্বিক প্রতিরক্ষা এবং সমুদ্রপথে নজরদারি করতে। এই তিনটি যুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তির উদ্বোধন করে দেশের প্রতিরক্ষা এবং আত্মনির্ভরতা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
- Indian Navy's 3 warships commissioned: INS Surat - এর শক্তি
INS Surat আধুনিক একটি যুদ্ধ জাহাজ। আগামীদিনে শত্রু চিন এবং পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার যথেষ্ট। এতে P15B গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রজেক্টের আওতায় চতুর্থ এবং শেষ জাহাজ। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক ধ্বংসকারীগুলির মধ্যে একটি। এতে আধুনিক সমরাস্ত্র যুক্ত করা হয়েছে। আছে সেন্সর সিস্টেম। এতে চেতক, ALH, সি কিং এবং MH-60R সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার সহজেই ল্যান্ডিং করতে পারে।
- Indian Navy's 3 warships commissioned: INS Nilgiri- এর শক্তি
INS Nilgiri- P17A স্টিলথ ফিগ্রেট প্রজেক্টের প্রথম জাহাজ। এটির ডিজাইন করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। INS Nilgiri-একেবারে আধুনিক মিসাইল দিয়ে সজ্জিত। এমনকি ব্রহ্মোস মিসাইলও যুক্ত করা আছে এতে। আছে আরও আধুনিক অ্যান্টিশিপ গান সহ আপডেটেড সমরাস্ত্র।
- Indian Navy's 3 warships commissioned: INS Vaghsheer এর শক্তি
INS Vaghsheer, P75 স্কোরপিয়ান প্রজেক্টের ছয়টি এবং শেষ সাবমেরিন। সবথেকে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর একটি সাবমেরিন একটি। ফ্রান্স নাভাল গ্রুপের সাহায্যে এই সাবমেরিন তৈরি করা হয়েছে। এতে আধুনিক মিসাইল সহ সেন্সর যুক্ত করা আছে। শত্রুপক্ষের রেডার ফাঁকি দিতে সক্ষম এই সাবমেরিন।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications