আর রাখঢাক নয়, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ কীর্তি আজাদের
এদিন যবনিকা টেনে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি।
দলবিরোধী নানা আচরণ ও মন্তব্যের জন্য বিজেপি তাঁকে সাসপেন্ড করেছিল। একসময়ের দুঁদে ক্রিকেটার তথা ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কীর্তি আজাদ তারপরও দলের সমালোচনা ছাড়েননি। অবশেষে এদিন যবনিকা টেনে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি।

এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সামনে দলে যোগ দেন দ্বারভাঙ্গার সাংসদ কীর্তি। কয়েকদিন আগেই কংগ্রেসে যোগ দিতেন তিনি। তবে পুলওয়ামার হামলার পর তা কয়েকদিন পিছিয়ে গিয়েছিল।
এদিন কংগ্রেসে যোগ দিয়ে কীর্তি বিজেপির বিরুদ্ধে প্রচারকেই এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে তিনি সরব হন। এই ক্রিকেট সংস্থার মাথায় তখন ছিলেন বিজেপি নেতা তথা বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
आज सुबह कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष श्री @RahulGandhi जी ने मुझे कांग्रेस की सदस्यता ग्रहण कराई मैंने मिथिला की परंपरा में उनको मखाना की माला, पाग, चादर से सम्मानित किया।
— Kirti Azad (@KirtiAzadMP) February 18, 2019
Today in front of Shri Rahul Gandhi I joined the Congress I felicitated him in traditional Mithila style pic.twitter.com/B9DQwCM207
নানা সময়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় আজাদকে সাসপেন্ড করে বিজেপি। তারপরই কংগ্রেসের কাছাকাছি চলে আসেন তিনি। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেছিলেন, আজাদের কংগ্রেসে যোগ দেওয়া উচিত। তাঁর পিতা কংগ্রেসে ছিলেন। আজাদের শরীরে কংগ্রেসের রক্ত বইছে।
দ্বারভাঙ্গা কেন্দ্র থেকে লোকসভা ভোটে তিনবার জিতেছেন আজাদ। এবার তিনি ওই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে দাঁড়ান কিনা তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications