ঘরে বাইরে চাপের মুখে পড়ে রানওয়ে সম্প্রসারণ নিয়ে ভাবনাচিন্তা কোঝিকোড় বিমানবন্দর কর্তৃপক্ষের

ঘরে বাইরে চাপের মুখে পড়ে রানওয়ে সম্প্রসারণ নিয়ে ভাবনাচিন্তা কোঝিকোড় বিমানবন্দর কর্তৃপক্ষের

কোঝিকোড়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনার তদন্তে ইচিমধ্যেই উচ্চপর্যায়ের তদম্ত শুরু করেছে কেরল পুলিশ। একইসাথে অসমারিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও কেন্দ্রীয় ভাবে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের তরফেও কোঝিকোড় বিমান দুর্ঘটনার তদন্তে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

রানওয়ে সংস্কার ও সম্প্রসারণ নিয়ে ভাবনাচিন্তা শুরু

রানওয়ে সংস্কার ও সম্প্রসারণ নিয়ে ভাবনাচিন্তা শুরু

অন্যদিকে এই দুর্ঘটনার পরেই বিমান বন্দরের সামগ্রিক নিরাপত্তার পাশাপাশি রানওয়ের সুরক্ষা নিয়েও একগুচ্ছ প্রশ্ন উঠে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন টেবিল টপ রানওয়ে হওয়ার কারণেই আরও একাধিক সুরক্ষা পরিকাঠামো থাকার কথা ছিল এই বিমান বন্দরের যা বর্তমানে অমিল। একইসাথে গোটা রানওয়েরই অত্যন্ত বেহাল অবস্থা। প্রায় এক দশক আগে ম্যাঙ্গালোরে এই ধরণের বিমান দুর্ঘটনার পর কোঝিকোড় বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও সেই সময় বিশেষ পাত্তা দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। বর্তমানে ঘরে বাইরে চাপের মুখে পড়ে তারা রানওয়ে সংস্কার ও সম্প্রসারণের কাজে পুনরায় হাতে দিতে চলেছে বলে জানা যাচ্ছে।

রানওয়ে নিয়ে গত বছর ফের সতর্ক করে ডিজিসিএ

রানওয়ে নিয়ে গত বছর ফের সতর্ক করে ডিজিসিএ

একাধিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও রানওয়ে সম্প্রসারণের জন্য বিকল্প পথের অনুসন্ধান করা হচ্ছে বলে এই বিষয়ে অবগত এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন। এদিকে গত বছরের জুলাইয়ে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের নিরাপত্তার বিষয়ে গত বছরই সতর্ক করতে দেখা যায় অসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকেও (ডিজিসিএ)। সূত্রের খবর, সেই সময় রাজ্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষকে অতিরিক্ত জমি বরাদ্দ করতে না পারায় ওই পরিকল্পনা সেই সময়ের জন্য বাদ দেওয়া হয়েছিল।

বেহাল রানওয়ে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

বেহাল রানওয়ে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

বিশেষজ্ঞদের জানাচ্ছেন, কোঝিকোড় বিমানবন্দরের রানওয়েটি বেশ ঢালু। রানওয়ের শেষ মাথায় রয়েছে প্রায় ২০০ মিটার গভীর খাদ। যে কোনও দুর্ঘটনা ঘটলে প্রাথমিক অবস্থায় সেখানে পৌঁছানোও দুষ্কর। সাধারণ রানওয়ের শেষ প্রান্তের দৈর্ঘ্য থাকে ২৪০ মিটারের আশেপাশে, কিন্তু কোঝিকোড় বিমানবন্দরের শেষ প্রান্তের দৈর্ঘ্য মাত্র ৯০ মিটার। এছাড়া উভয় পাশের জায়গাও কম। যেখানে উভয় পাশের জায়গা থাকার কথা ১০০ মিটার, সেখানে কোঝিকোড়ের রয়েছে মাত্র ৭৫ মিটার। সূত্রের খবর, এছড়াও রানওয়ের দু-ধারে জমা ছিল মাত্রাতিরিক্ত রবার, যার জেরে দেড় মিটার পর্যন্ত জল জমা থাকত দুধারে। রানওয়েতে দেখা দিয়েছিল একাধিক ফাটলের চিহ্নও। এছাড়া বর্তমানে খারাপ ছিল বিমানবন্দরের ডিজিটাল ম্যাপ ডিসপ্লে।

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমান

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমান

এদিকে শুক্রবার সন্ধ্যে ৭টা ৪০ মিনিট নাগাদ কোঝিকোড় বন্দরে অবতরণের সময়েই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমান। অবতরণের সময় পিছলে গিয়ে দু'টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। ১৯১ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত মারা গেছেন প্রায় ১৮ জন। যার মধ্যে রয়েছেন বিমানের দুই চালকও। এই এই মর্মান্তিক দুর্ঘটনার পরে বিমান চলাচল বিশেষজ্ঞরা কোঝিকোড় বিমানবন্দরের অসুরক্ষিত রানওয়েটির দিকেই বারংবার আঙুল তুলেছেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+