কেরলের জিহাদিরা আর্থিক মদত পাচ্ছে তুরষ্ক-দুবাই থেকে, রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক
কেরলের জিহাদিদের অর্থ সাহায্য আসছে দুবাই, তুরষ্ক েথকে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে গোয়েন্দারা।
কেরলের জিহাদিদের অর্থ সাহায্য আসছে দুবাই, তুরষ্ক েথকে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে গোয়েন্দারা। একাধিক জিহাদি সংগঠনের সদস্যরা সেই আর্থিক সাহায্যের জন্য সেপ্টেম্বর ৯ থেকে ১৯ পর্যন্ত দুবাই গিয়েছিলেন। সেখান থেকে প্রায় ৪০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য নিয়ে এসেছে তারা।

এখানেই শেষ নয় ১ অক্টোবর কেরলেন জিহাদি সংগঠনের এক সদস্য কাতারে গিয়ে তুরষ্কারে কিছু ব্যক্তিক সঙ্গে দেখা করেছে। সেখান থেকে তারা জিহাদি সংগঠন গুলিকে চালানোর জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছে। গোয়েন্দারা এই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করার পরেই নড়েচড়ে বসেেছ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোেয়ন্দাদের কাছে এর বিস্তারিত রিপোর্ট চেয়েছে মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোয়েন্দাদের কাছে জানতে চেয়েছে কোন কোন জিহাদি সংগঠন আর্থিক সাহায্য পাচ্ছে। কত তার পরিমান এবং কোন কোন দেশ থেকে এই আর্থিক সাহায্য আসছে। গত কয়েকমাস ধরেই কেরলের জিহাদি সংগঠনগুলির উপর নজরদারি চালাচ্ছে এনআইএ। এই নিয়ে একাধিকবার কেরলে অভিযানও চালিয়েছে তারা।












Click it and Unblock the Notifications