গত এক সপ্তাহে জাতীয় গড়ের থেকে বেশি আক্রান্ত! করোনা মোকাবিলায় কেরলের পরিস্থিতি নিয়ে জল্পনা
গত এক সপ্তাহে জাতীয় গড়ের থেকে বেশি আক্রান্ত! করোনা মোকাবিলায় কেরলের পরিস্থিতি নিয়ে জল্পনা
রাজ্যে আর করোনা আক্রান্ত নেই। এই কথা প্রযোজ্য ছিল কেরলের ক্ষেত্রে। কিন্তু গত এক সপ্তাহে করোনার বিরুদ্ধে লড়াই যেন পিছিয়ে পড়েছে দক্ষিণের রাজ্য কেরল। তবে এর পিছনে বিদেশ এবং দেশের অন্য রাজ্য থেকে যাওয়াদেরই দায়ী করা হচ্ছে।

জাতীয় গড়ের থেকে বেশি আক্রান্ত
গত একসপ্তাহে কেরলে ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছে নোভেল করোনা ভাইরাসে। আক্রান্তের সংখ্যা ৬৬৬ থেকে পৌঁছে গিয়েছে ১০০৩-এ। যা কিনা জাতীয় গড়ের থেকে বেশি। যেখানে আক্রান্তের সংখ্যা সারা দেশে দ্বিগুণ হচ্ছে ১৪ দিনে, সেখানে কেরলে তা দ্বিগুণ হচ্ছে ১২ দিনের কম সময়ে।

সাফল্যের শিখরে ছিল কেরল
অন্তত এমাসের মাঝামাঝি সময় পর্যন্ত করোনা মোকাবিলায় সাফল্যের শিখরে ছিল কেরল। দেশের সব মহল এমন কী বিদেশেও করোনা মোকাবিলায় কেরলের কাজের প্রশংসা করা হয়েছিল। সেই সময় পর্যন্ত কেরলে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ছিল ১০০ দিনের বেশি। সেই সময় বেশ কিছু দিন কোনও আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। আর আগেকার আক্রান্তদের ৯০ শতাংশের বেশি ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩। যা দেশে সর্বনিম্ন।

পরিযায়ীদের জন্য বাড়ছে আক্রান্তের সংখ্যা
বিদেশ থেকে আসা এবং দেশের অন্য রাজ্য থেকে যাওয়াদের জন্যই আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে।

দেশে করোনা সংক্রমণে এগিয়ে থারা প্রথম ১০ রাজ্য
দেশে করোনা সংক্রমণ সব থেকে বেশি মহারাষ্ট্রে। দেশের আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশ এই রাজ্যের। এরপরেই রয়েছে তামিলনাড়ু। এরপরেই রয়েছে দিল্লি। তারপর রয়েছে যথাক্রমে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ।












Click it and Unblock the Notifications