বছর ৮৮-র শ্রীধরণকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কেরলে ভোটে লড়বে বিজেপি, কী বলছেন মেট্রো ম্যান!

দিন কয়েক আগে তিনি ঘোষণা করেছেন বিজেপিতে যোগদানের। এর মধ্যেই তিনি ইতিমধ্যে আশা করতে শুরু করে দিয়েছেন যে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কেরল বিধানসভা নির্বাচনে লড়বে গেরুয়া শিবির। ভারতের 'মেট্রো ম্যান' হিসেবে পরিচিত এস শ্রীধরণ মনে করছেন তাঁকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি, তাহলেই একমাত্র রাজ্যে ভালো ফল করতে পারে গেরুয়া শিবির।

নবতিপর হতে চলা শ্রীধরণ

নবতিপর হতে চলা শ্রীধরণ

৮৮ বছর বয়সী এই বিখ্যাত ইঞ্জিনিয়ার সবাইকে চমকে দিয়ে কয়েকদিনের মধ্যে বিজেপিতে যোগদান করছেন। এবং তাঁর দাবি তিনি আগামী বিধানসভা নির্বাচনে কেরলে বিজেপিকে ক্ষমতায় আনতে গেরুয়া শিবিরে যোগদান করেছেন।

শ্রীধরণের আশা

শ্রীধরণের আশা

শ্রীধরণ যদিও জানিয়েছেন এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের কোনও প্রস্তাব নিয়ে বিজেপি তাঁর কাছে আসেনি। তবে তিনি আশা করছেন গেরুয়া শিবির এই পথেই হাঁটবে এবং তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কেরলের বিধানসভা নির্বাচনে লড়বে।

বিকল্প বিজেপি

বিকল্প বিজেপি

শ্রীধরণ বলছেন, তিনি রাজ্যের জন্য কিছু করতে চান। কারণ কেরলের জনতা বাম গণতান্ত্রিক জোট এবং সংযুক্ত গণতান্ত্রিক জোটের ওপর বিরক্ত। আর তাই তাঁর মনে হয়েছে রাজ্যের মানুষ তৃতীয় কোনও বিকল্পের সন্ধানে রয়েছেন। যা বিজেপি অবশ্যই হতে পারে।

সব মানুষের পাশে থাকার দাবি

সব মানুষের পাশে থাকার দাবি

পাশাপাশি শ্রীধরণ এটাও মনে করছেন, যে সাম্প্রদায়িক তকমা গায়ে সেঁটে রয়েছে তা বদল করা দরকার। এবং সেক্ষেত্রে তিনি হতে পারেন উত্তম ব্যক্তি। কারণ অতীতে তিনি খ্রিস্টান এবং মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকেছেন। ফলে তাঁকে সামনে রাখলে বিজেপির যে সুবিধা হবে তা বুঝিয়ে দিয়েছেন মেট্রো ম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+