দেশে মোট সক্রিয় করোনা কেসের ৫০ শতাংশ বহন করছে কেরল, উদ্বিগ্ন কেন্দ্রের হস্তক্ষেপ

দেশে মোট সক্রিয় করোনা কেসের ৫০ শতাংশ বহন করছে কেরল, উদ্বিগ্ন কেন্দ্রের হস্তক্ষেপ

দেশে ধীরগতিতে করোনা সংক্রমণ হ্রাস পাওয়া নিয়ে এমনিতেই উদ্বেগে ছিল কেন্দ্র সরকার। তারওপর নতুন করে চিন্তার ভাঁজ ফেলল কেরল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে দক্ষিণের রাজ্য কেরল থেকে ৫০ শতাংশ অবদান রয়েছে দেশের মোট সক্রিয় করোনা কেসের ক্ষেত্রে। গত চার সপ্তাহ ধরে কেরলে নতুন কেসের ঊর্ধ্বমুখী গ্রাফও মন্ত্রকের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

 বিভিন্ন জীয়গায় বৃদ্ধি পেয়েছে করোনা কেস

বিভিন্ন জীয়গায় বৃদ্ধি পেয়েছে করোনা কেস

এক সর্বভারতীয় সংবাদমমাধ্যমের তথ্যে উঠে এসেছে যে কেরলের কোট্টায়ামে ২৮ জুনের পর থেকে কোভিড-১৯ কেস ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইভাবে ওই একই সময়ে মাল্লাপুরামে দৈনিক করোনা কেস ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এরপর রয়েছে এরনাকুলাম ৪৬.‌৫ শতাংশ ও ত্রিসুর ৪৫.‌৪ শতাংশ। জানা গিয়েছে এই বিষয়ে কেরলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভীগের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

সুপার স্প্রেডার ইভেন্ট

সুপার স্প্রেডার ইভেন্ট

৫ জুলাই থেকে ৯ জুলাই কেন্দ্রীয় দল কেরল পর্যবেক্ষণ করতে এসেছিলেন। কেন্দ্রীয় দলের মতামতকে উদ্ধৃতি করে রাজেশ ভূষণ চিঠিতে লিখেছেন যে কেরলের কনটেইনমেন্টের ওপর বেশি করে জোর দেওয়া প্রয়োজন। চিঠিতে ভূষণ এও উল্লেখ করেছেন যে অতীতে কেরলে সুপার স্প্রেডার ইভেন্ট লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য সচিব এও লিখেছেন, '‌গণ/‌সামাজিক সমাবেশগুলির নির্দেশিকা কড়া ও যথাযথভাবে পালন করা উচিত।'‌

বাড়াতে হবে টিকাকরণ

বাড়াতে হবে টিকাকরণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী হোম আইসোলেশন হওয়া প্রয়োজন বলে মনে করেন রাজেশ ভূষণ। প্রসঙ্গত, রাজ্যে ৯৫ শতাংশ সক্রিয় কোভিড কেসগুলি হোম আইসোলেশনের আওতায় রয়েছে। শুধু তাই নয়, কেরলের পরিযায়ী শ্রমিকদের মধ্যে কোভিড-যথাযথ আচরণ না মানা নিয়েও চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব। ভূষণ চিঠিতে উল্লেখ করেছেন যে কিছু কোভিড রোগী আইসোলেশন সেন্টারে নিজেদের ভর্তি করতে অনীহা প্রকাশ করেছেন, এ ধরনের ব্যক্তিদের কাউন্সেলিং-এর প্রয়োজন রয়েছে।

টিকাকরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে টিকাকরণ দ্রুত বাড়াতে হবে এবং ভ্যাকসিনের অপচয় হ্রাস করতে হবে। তিনি এও জানিয়েছেন যে পজিটিভ হার ১০.‌৫ শতাংশের জন্য কড়া সতর্কতা ও নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে।

কেরলে নতুন কেস ও মৃত্যু

কেরলে নতুন কেস ও মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ তাঁর চিঠিতে আরও উল্লেখ করে জানিয়েছেন যে ১০ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে কেরলে রেকর্ড ৯১,৬১৭টি নতুন কেস এবং ৭৭৫টি কোভিড মৃত্যু রিপোর্ট হয়েছে। ভূষণ লিখেছেন, '‌কেরলে সাপ্তাহিক কেসের ঊর্ধ্বমুখী প্রবণতা ও সাপ্তাহিক মৃত্যুর হার দেখে এটাই মনে হচ্ছে যে পরিস্থিতির ওপর কঠোর নজরদারির প্রয়োজন।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+