পাকিস্তানি জঙ্গিদের পোস্টারে কেজরিওয়ালের ছবি, আপ-বিজেপি কাজিয়া তুঙ্গে
আহমেদাবাদ, ১৫ অক্টোবর : সফরের শুরুরেই বিপত্তি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চারাদিনের সফরে শুক্রবার রাতে গুজরাত পৌঁচেছেন। এই সফরে বিক্ষুব্ধ প্যাটেল নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি বেশ কয়েকটি সমাবেশও করার কথা রয়েছে কেজরিওয়ালের।
কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী গুজরাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিপাকে পড়লেন। কেজরিওয়ালের বিরোধীতায় একটি পেস্টার লাগানো কে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। সুরাট সহ যে সব এলাকায় কেজরিওয়ালের যাওয়ার কথা রয়েছে সেই সব এলাকাতেই বিতর্কিত পোস্টারগুলি লাগানো হয়েছে।

বুরহান ওয়ানি, ওসামা বিন লাদেন, হাফিজ সঈদের মতো জঙ্গিদের সঙ্গে কেজরিওয়ালের ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। 'পাকিস্তানের হিরো' অখ্যা সম্বলিত এই ব্যাঙ্গার্থক পোস্টারটি সামনে আসার পর থেকেই আপ-বিজেপি কাজিয়া তুঙ্গে উঠেছে।
পাক অধিকৃক কাশ্মীরে ভারতীয় সেনা যে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে তার প্রমাণ্য ভিডিও ফুটেজ প্রকাশের দাবি তুলে শুরু থেকই বিজেপি নেতাদের কাছে সামালোচিত হন কেজরিওয়াল। সেই আক্রোশ থেকেই কেজরিওয়ালকে অপদস্থ করার লক্ষে গুজরাতে বিজেপি কর্মী, সমর্থকেরা এই পোস্টারগুলি লাগিয়েছে বলে আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।
রবিবার সুরাটের যেখানে কেজরিওয়ালের সভা করার কথা রয়েছে সেখানে সব থেকে বেশি পোস্টার লাগানো হয়ছে। আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে এই সভাকে বানচাল করতে প্ররোচনা ছড়াতে চাইছে। সেজন্যই তারা এধরেনের পোস্টার লাগিয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications