Karnataka Exit Poll:মোদী-ম্যাজিক ম্লান কংগ্রেস-ঝড়ে, কার কত আসন আভাস টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষায়
কর্নাটকে কি মোদী-ম্যাজিক ম্লান করে কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁতে পারবে। টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষা আভাস দিল তেমনই সবুজ ঝড়ের! কংগ্রেস শুধু বৃহত্তম দলই হবে না সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দক্ষিণের রাজ্য কর্নাটকে ক্ষমতায় ফিরতে চলেছে তারা। এমনটাই আভাস সমীক্ষায়।
টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষা আভাস মিলেছে কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে চলেছে। বিজেপি কংগ্রেসের থেকে বেশ খানিকটা পিছনে পড়ে যাবে। তার ফলে বিজেপির এবার শেষরক্ষা হচ্ছে না কর্নাটকে। টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট বিজেপিকে হারিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস।

কর্নাটক বিধানসভায় মোট ২২৪টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ম্যাজিক ফিগার ১১৩ বা ১১৩-র বেশি আসনে জিততে হবে। টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস ১১৩-র আঁকড়া ছুঁয়ে ফলবে। বুথ ফেরত সমীক্ষায় জানা গিয়েছে কংগ্রেস এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে পেতে পারে ১১৩টি আসন। একেবারে কাঁটায় কাঁটায় ম্যাজিক ফিগার পাবে কংগ্রেস, এমনটাই আভাস।
টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী বিজেপি এবার বিধানসভা নির্বাচনে পেতে পারে ৮৫টি আসন। তারা ম্যাজিক ফিগার থেকে অনেকটাই দূরে থাকবে। গতবারও তারা ম্যাজিক ফিগার পেরোতে পারেনি, তবে একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার ৮০-র ঘরেই আটকে যাবে তারা। এমনটাই জানিয়েছে এই বুথ ফেরত সমীক্ষা।

টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২৩টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। ফলে গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। তারা ১৪টি আসন কম পেতে পারে এবার। এখানে উল্লেখ্য,গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। এবারের নির্বাচনে অন্যান্যরা পেতে পারে বড়োজোর তিনটি আসন।
কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি সরকার গড়ে কর্নাটকে।

২০২৩-এর প্রথম বড়ো রাজ্যের ভোট হচ্ছে কর্নাটকে। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এগিয়ে রয়েছে বলে আভাস দিল এই সমীক্ষা। কর্নাটকে লড়াই মূলত ত্রিমুখী। মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও জেডিএস সবসময়ই বড়ো ফ্যাক্টর।












Click it and Unblock the Notifications