Karnataka Election: কর্নাটকে যুবা এবং নতুন ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের আর্জি প্রধানমন্ত্রী মোদীর
কর্নাটকে আজ বড় পরীক্ষা বিজেপির। সকাল থেকেই বুথে বুথে নজর রয়েছে বিজেপি নেতাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নাটকের যুব এবং নতুন ভোটারদের বেশি করে ভোটদানের আহ্বান জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন গণতন্ত্রের এই উৎসবে নতুন এবং নবীন ভোটারদের অংশগ্রহন বেশি করে জরুরি।
সকাল সকাল বুথে গিয়ে ভোট দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোট দান করে তিনি বলেছেন কর্নাটকের মানুষ গণতন্ত্র রক্ষার স্বার্থেই বিজেপিকে ভোট দেবেন। সেই সঙ্গে রেকর্ড মার্জিনে বিজেপি জিতবে বলে দাবি করেছেন তিনি। কারণ প্রচারে যেভাবে মানুষ বিজেপির হয়ে সমর্থন জানিয়েছে তাতে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

সকাল থেকেই হেভিওয়েটরা বুথে গিয়ে ভোট দিতে শুরু করেছেন। সকাল ৯টা পর্যন্ত কর্নাটকে ভোট পড়েছে ৮.২৬ শতাংশ। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এখনও পর্যন্ত মোটের উপরে শান্তিপূর্ণ রয়েছে কর্নাটকের ভোট গ্রহণ। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী দাবি করেছেন এবার একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে কর্নাটকে সরকার গড়বে বিজেপি। সকালেই তিনি নিজের ভোটকেন্দ্র হুবিলিতে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

মন্ত্রী নারায়ণ গৌড়া মান্ডিয়ায় নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেঙ্গালুরুতে ভোটাদিকার প্রয়োগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি নলীন কুমার খাতিল। এদিকে আবার মাইসোরে ১৪৪ ধারা জারি করা হয়েছে ভোটের কারণে। সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য গরুর গাড়িতে করে প্রচার করতে দেখা গিয়েছে নির্বাচনী আধিকারীকদের। চিকমাগালুরে বিয়েতে বসার আগে কনে গিয়ে ভোটদান করেন।

এদিকে আবার চিকমাগালুরে একাধিক বুথে কংগ্রেস এবং বিজেপি কর্মীসমর্থকদের মধ্যে বচসা দেখা গিয়েছে। প্রিয়াঙ্কা খাড়গে অভিযোগ করেছেন চিত্তিপুরে প্রিয়াইডিং অফিসার বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছে। এদিকে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার ভোট দিতে যাওয়ার আগে মন্দিরে পুজো দেন। ভোটদান করে তিনি জানিয়েছেন, দুর্নীতিমুক্ত সরকার গড়তে মানুষ বিজেপিকেই ভোট দেবেন।












Click it and Unblock the Notifications