কর্নাটক বিধানসভা নির্বাচন ২০২৩: ওপিনিয়ন পোল ও এগজিট পোলের ফলে কি ফারাক আছে?

নির্বাচনের আগে ও নির্বাচনের পর সমীক্ষার ভিত্তিতে আগাম আঁচ পাওয়ার চেষ্টা করা হয় সরকার গঠনের দৌড়ে কারা এগিয়ে। কোনও কোনও সমীক্ষার ফল মিলে যায়। জনমত সমীক্ষা বা বুথফেরত সমীক্ষার উল্টো চিত্রও দেখা গিয়েছে দেশের বিভিন্ন নির্বাচনে।

কর্নাটকের বিধানসভা নির্বাচনে শেষ পাওয়া খবরে ৭০ শতাংশ ভোট পড়েছে। বিজেপি ও কংগ্রেস দুই শিবিরই আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে। সব এগজিট পোলকে একত্রিত করলে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার আভাস। কিংমেকার হতে পারে জেডিএস।

বিজেপি বনাম কংগ্রেস

একনজরে দেখে নেওয়া যাক জনমত সমীক্ষা বা ওপিনয়ন পোলের সঙ্গে আজ প্রকাশিত এগজিট পোলের মধ্যে মিল আছে, নাকি ফারাক রয়েছে। তবে এখনও অবধি যে আভাস মিলেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত। বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি কংগ্রেস দখলে নেবে মসনদ, তা জানা যাবে শনিবারই।

এগজিট পোল ও ওপিনিয়ন পোল প্রকাশ করেছে এমন সংস্থার মধ্যে জি নিউজ-ম্যাট্রিজ ওপিনিয়ন পোলে বলা হয়েছিল বিজেপি ১০৩ থেকে ১১৫, কংগ্রেস ৭৯ থেকে ৯১ ও জেডিএস ২৬ থেকে ৩৬টি আসন পেতে পারে। কিন্তু এই সংস্থার এগজিট পোলে বলা হয়েছে ১০৩ থেকে ১১৮, বিজেপি ৭৯ থেকে ৯৪, জেডিএস ২৫ থেকে ৩৩ ও অন্যান্যরা ২ থেকে ৫ আসন পেতে পারে।

কর্নাটক নির্বাচন

জন কি বাতের ওপিনিয়ন পোলে বলা হয়েছিল বিজেপি ১১২, কংগ্রেস ৯২ ও জেডিএস ৩১টি আসন পেতে পারে। জন কি বাত-সুবর্ণা নিউজের এগজিট পোলে কংগ্রেস ৯১ থেকে ১০৬, বিজেপি ৯৪ থেকে ১১৭ ও জেডিএস ১৪ থেকে ২৪ ও অন্যান্যরা সর্বাধিক ২টি আসন পাবে বলে উল্লেখ। অর্থাৎ বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার আভাস।

এবিপি সি ভোটারের ওপিনিয়ন পোলে বলা হয়েছিল, কংগ্রেস ১১০ থেকে ১২২, বিজেপি ৭৩ থেকে ৮৫, জেডিএস ২১ থেকে ২৯টি আসন পেতে পারে। এগজিট পোলে কংগ্রেসের ১০০ থেকে ১১২, বিজেপির ৮৩ থেকে ৯৫, জেডিএসের ২১ থেকে ২৯ ও অন্যান্যদের ২ থেকে ৬টি ৪টি আসনে জেতার আভাস দেওয়া হয়েছে।

কর্নাটক বিধানসভা নির্বাচন

ইন্ডিয়া টিভি সিএনএক্সের ওপিনিয়ন পোলে উল্লেখ করা হয়েছিল, কংগ্রেস ১০৫, বিজেপি ৮৫ ও জেডিএস ৩২টি আসন পেতে পারে। এই সংস্থার এগজিট পোলে বলা হয়েছে, কংগ্রেস পেতে পারে ১১০ থেকে ১২০, বিজেপি ৮০ থেকে ৯০, জেডিএস ২০ থেকে ২৪ ও অন্যান্যরা ১ থেকে ৩টি আসন পেতে পারে।

ইন্ডিয়া টুডের ওপিনিয়ন পোলে বলা হয়েছিল কংগ্রেস ১০৭ থেকে ১১৯, বিজেপি ৭৪ থেকে ৮৬টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুযায়ী, কংগ্রেস ১২২ থেকে ১৪০, বিজেপি ৬২ থেকে ৮০, জেডিএস ২০ থেকে ২৫ ও অন্যান্যরা সর্বাধিক তিনটি আসন পেতে পারে।

সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, সম্ভাব্য আসনসংখ্যার হেরফের হলেও কংগ্রেস যে ভালো ফল করবে তার ইঙ্গিত মিলছে ওপিনিয়ন পোল ও এগজিট পোলে। বিজেপির আসনসংখ্যা কমা এবং ত্রিশঙ্কু বিধানসভার যে সম্ভাব্য চিত্র সামনে আসছে তার সঙ্গে ভোটের আগে জনমত সমীক্ষার সামঞ্জস্য ও মিল পাওয়া যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+