Kargil Vijay Diwas 2023: কেন ‘কার্গিল বিজয় দিবস’ পালন করা হয়, জানুন দিনটির মাহাত্ম্য
প্রত্যেক বছর ২৬ জুলাই 'কার্গিল বিজয় দিবস’ পালন করা হয়, সৈনিকদের জানানো হয় সম্মান, কেন ২৬ জুলাই 'কার্গিল বিজয় দিবস পালন করা হয়, কী রয়েছে এর পিছনে আসল কারণ, জানেন কি আপনি?
এই ২৬ জুলাই এমন একটি দিনে যেদিন দেশের বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে শহীদ হয়েছিলেন, তাঁদের সাহসীকতা ও বীরত্ব দেখে স্যালুট জানিয়েছেন সকলে। দেশের ইতিহাসে এক রক্তাক্ত দিন এটি। আজ থেকে ২৪ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালের এই দিনটিতেই পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত। প্রায় দু'মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলেছিল কার্গিল যুদ্ধ। জম্মু ও কাশ্মীরের কার্গিল দ্রাস সেক্টরে হয়েছিল এই যুদ্ধ। কার্গিল যুদ্ধের ফলে বহু ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তাই, এই যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর দেশজুড়ে এই কার্গিল বিজয় দিবসটি পালন করা হয়।

সালটা ১৯৯৯, ঠিক লাহোর ঘোষণার শান্তিপূর্ণ সমাধানের পরে, সেই বছরেই পাকিস্তানি সেনাবাহিনী গোপনে নিয়ন্ত্রণ রেখা (LOC) লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে এবং সেখানে তাদের শিবির স্থাপন করে। (নিয়ন্ত্রণ রেখা বা LOC হল ভারত ও পাকিস্তানের সীমান্তরেখা।) আর এই খবর ভারতের কাছে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকা দেশ তখন নিজ ভূমিকে রক্ষার তাগিদে আরও কঠোর হয়ে ওঠে। তাই, পাকিস্তানি অনুপ্রবেশকারীদের আটকাতে শুরু করা হয় এই যুদ্ধ। যুদ্ধ চালিয়ে ভারতীয় সেনারা ফিরিয়ে আনেন জম্মু-কাশ্মীরের কার্গিল জেলার বেদখল অঞ্চলগুলি। পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তানি সৈন্যরা। এই যুদ্ধ চলাকালীন অনেক ভারীয় সেনা নিহত হন। এই যুদ্ধ শেষ হয় ১৯৯৯ সালের ২৬ জুলাই।
এই বিশেষ দিনে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়, দেশবাসীর প্রতি সেনাদের প্রতি অবদান , যা ভাষায় বর্ণনা করা কঠিন। সৈন্যদের সম্মান জানাতে, দেশবাসীটিকে দিনটিকে স্মরণ করার জন্য শহীদদের স্মৃতিসৌধ, আবার অনেক পাবলিক প্লেসে নানান অনুষ্ঠানে আয়োজন করা হয়। ভারতীয় ইতিহাসে এই দিবসটির গুরুত্ব অসীম।












Click it and Unblock the Notifications