কানপুরের 'শিবলি ডন' বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু ! এসটিএফ এর কনভয় চলাকালীন কী ঘটেছে

কানপুরের দাগী গ্যাংস্টার বিকাশ দুবে এদিন এনকাউন্টারে মারা গিয়েছে। এদিন মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে তাকে আনা হচ্ছিল । পথে তার মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের দাবি, বিকাশ দুবেকে এদিন মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ আনছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। আর সেই ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। সূত্রের দাবি বিকাশ পালানোর চেষ্টা করছিল। আর তার জেরেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

 কানপুরের শিবলি ডন বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু

উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে বিকাশ দুবেকে খুঁজতে গিয়ে ৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। এরপর বিকাশ নিজের ডেরা বিক্রুগ্রাম ছেড়ে পালায়। হন্যে হয়ে খোঁজ করে পুলিশ। এরপরই মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে তাকে পাকড়াও করে পুলিশ।

এর পর মধ্যপ্রদেশে মহাকাল মন্দিরে বিকাশ ঢুকতে গেলেই বিকাশ দুবে সম্পর্কে সিকিউরিটি পার্সোনালদের সতর্ক করেন মন্দির চত্বরের এক ফুলওয়ালা। এমন তথ্য উঠে আসার পরউ সিকিউরিটি সেখানে তাকে আটকে মধ্যপ্রদেশ পুলিশকে খবর দেয়।

অন্যদিকে, সূত্রের দাবি, বিকাশ দুবে নিজেই ভিআইপি পাস নিয়ে মহাকাল মন্দিরে ঢোকার সময় সিকিউরিটি জানিয়ে যায়, যে সে আত্মসমর্পণ করতে চাইছে।বিকাশ দুবেকে যখন পুলিশ ফরিদাবাদ থেকে শুরু করে দিল্লির বিভিন্ন জায়গায় খুঁজছে, তখন তাকে পাওয়া গেল মধ্যপ্রদেশে। এমন ঘটনার প্রেক্ষিতে বিকাশের মা জানান, প্রতিবছরই ছেলে মহাকাল মন্দিরে যায়, যা অত্যন্ত জানা তথ্য সকলের। ফলে এমন বিবৃতির পর বিকাশের গ্রেফতারিতে পুলিশের সাফল্য ঘিরে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+