পাকিস্তানকে সমর্থন করেন ফিরিয়ে নেওয়া হোক 'পদ্মশ্রী', ফের কঙ্গনার টার্গেটে করণ জোহর
পাকিস্তানকে সমর্থন করেন ফিরিয়ে নেওয়া হোক 'পদ্মশ্রী', ফের কঙ্গনার টার্গেটে করণ জোহর
ফের বলিউড পরিচালক করণ জোহরের বিরুদ্ধে আক্রমণ শানালেন অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। করণ জোহরের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য টুইটে মোদী সরকারকে অনুরোধ জানালেন অভিনেত্রী। করণ জোহরের বিরুদ্ধে বিস্ফো অভিযোগ করেছেন কঙ্গনা। তিনি দাবি করেছেন নিজের সিনেমার মধ্য দিয়ে করণ পাকিস্তানকে সমর্থন করেছেন।

করণ জোহরকে আক্রমণ কঙ্গনার
ফের পরিচালক করণ জোহরের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। টুইটে তিনি অভিযোগ করেছেন পাকিস্তানকে সমর্থন করেন করণ। তাঁর একাধিক ছবিতে পাকিস্তানকে সমর্থন করার ঘটনা রয়েছে। এর আগেও করণ জোহরের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে কঙ্গনা নেপোটিজমের অভিযোগ করেছিলেন।

পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার দাবি
করণ জোহরের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন কঙ্গনা রাণাওয়াত। টুইটে তিনি মোদী সরকারের কাছে করণের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। দেশ বিরোধী ছবি তৈরি করার অভিযোগ করেছেন করণের বিরুদ্ধে।

কঙ্গনার সঙ্গেই পদ্মশ্রী সম্মান
কঙ্গনার সঙ্গেই পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন পরিচালক করণ জোহর। সেসময় কঙ্গনা তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু গত কয়েক মাসে কঙ্গনার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে করণ জোহরের। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনার পরেই করণের বিরুদ্ধে এফআইআরের দাবি জানিয়েছিলেন তিনি।

সুশান্তের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পল বলিউডে নেপোটিজম নিয়ে ফের সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। নেপটিজমের এবং বহিরাগতদের বিরুদ্ধে বলিউডে চলা রাজনীতির করণেই সুশান্তের এই পরিণতি বলে অভিযোগ করেছিলেন তিনি। করণের বিরুদ্ধে এফআইআরেরও দাবি জানিয়েছিলেন কঙ্গনা।












Click it and Unblock the Notifications