'রক্তই শুধু হবে এবার স্বাধীনতার দাম', সোনিয়া, সেনাকে টার্গেটে রেখে কঙ্গনা তুললেন কোন পুরনো প্রসঙ্গ

'রক্তই শুধু হবে এবার স্বাধীনতার দাম', সোনিয়া, সেনাকে টার্গেটে রেখে কঙ্গনা তুললেন কোন পুরনো প্রসঙ্গ

গত এক সপ্তাহ ধরে গোটা দেশ দেখেছে একজন বলিউড অভিনেত্রীর সঙ্গে মুম্বইয়ের প্রশাসকদের সংঘাত। সুশান্ত মামলা থেকে গড়িয়ে কঙ্গনা বনাম শিবসোনা সংঘাত ক্রমইে নতুন মোড় নিয়েছে গত এক সপ্তাহ ধরে। এরপর কঙ্গনার পালি হিলসের অফিসে বিএমসি আঘাত হানতেই কঙ্গনা একের পর এক বিস্ফোরক বক্তব্য তুলে ধরছেন। হিমাচলের এই মেয়ে মানালিতে পা রাখতেই ফের একবার বিস্ফোরক টুইট করেন।

সোনিয়াকে টার্গেটে রেখে কাশ্মীর প্রসঙ্গে কঙ্গনা

সোনিয়াকে টার্গেটে রেখে কাশ্মীর প্রসঙ্গে কঙ্গনা

যে প্রসঙ্গ ক্রমে কাঙ্গনা নতুন টুইটটি করেছেন, তা কয়েক মাস আগের পুরনো ঘটনাকে কেন্দ্র করে। দিল্লিতে জেএনইউতে পড়ুয়া বনাম পুলিশের সংঘাতের জেরে কয়েক মাস আগেই মুম্বইতে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় মুম্বইয়ের বুকে এক প্রতিবাদীর হাতে 'ফ্রি কাশ্মীর' পোস্টার দেখা যায়। সেই পোস্টার ঘিরে এবার সোনিয়া ও শিবসেনাকে টার্গেটে নিলেন কঙ্গনা।

 কঙ্গনা ও পোস্টার নিয়ে মন্তব্য

কঙ্গনা ও পোস্টার নিয়ে মন্তব্য

কঙ্গনা তাঁর নতুন পোস্টে দাবি করেছেন, শিবসেনা ও সোনিয়া শিবিরের মদতেই মুম্বইতে ওই পোস্টার দেখা গিয়েছে। আর সেই সূত্র ধরে তিনি লেখেন, ' দিল্লির বুক চিরে সেখান থেকে এবছর রক্তপাত হয়েছে। সোনিয়া সেনা মুম্বইতে আজাদ কাশ্মীরের স্লোগান তুলেছে, আজ স্বাধীনতার দাম শুধুই কণ্ঠধ্বনি.. আমাকে আমার কণ্ঠধ্বনি দাও.. নয়তো সেদিন দূরে নয়, যখন স্বাধীনতার দাম শুধু আর শুধুই রক্ত হবে..।'

 মুম্বই ছাড়ার আগে কঙ্গনা..

মুম্বই ছাড়ার আগে কঙ্গনা..

এর আগে মুম্বই ছেড়ে হিমাচল প্রদেশে মানালিতে নিজের বাড়ি ফিরে যান কঙ্গনা রানাওয়াত। তার আগে মুম্বইয়ের মাটিতে বসে তাঁর টুইট পোস্টে তিনি লেখেন, 'ভারাক্রান্ত মন নিয়ে আমি মুম্বই ছাড়ছি। গত কয়েকদিন যেভাবে আমায় বারবার আক্রমণ করা হয়েছে, ভয় দেখানো হয়, তাতে পাকিস্তানের সঙ্গে তুলনা (মুম্বইয়ের) একেবারই যথার্থ ছিল।'

কঙ্গনা ও মুম্বই ঘিরে ভাবাবেগ

কঙ্গনা ও মুম্বই ঘিরে ভাবাবেগ

কঙ্গনা রানাওয়াত এর পর চণ্ডীগড় পৌঁছতেই জানান, মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন যে, তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। সেই সূত্র ধরে কঙ্গনার আবেগঘন টুইট ' এই যাত্রায় বেঁচে গেলাম। একটা সময় ছিল, যখন মুম্বইয়ে মায়ের স্পর্শ পেতাম। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমি বেঁচে রয়েছি সেটাই আশ্চর্যের...। ' এরপরই তিনি চেনা মেজাজে সোনিয়া গান্ধী ও শিবসেনাকে একহাত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+