'আমি মরি আর বাঁচি মুখোশ খুলে ছাড়ব তোমাদের', উদ্ধব সহ এক বলিউড পরিচালককেও টার্গেট কঙ্গনার
মহারাষ্ট্রে শিবসেনা কার্যত ভূমিপুত্রের সমান! একটা সময় বলা হত, বাল ঠাকরের নামে মহারাষ্ট্রে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই দোর্দণ্ডপ্রতাপ নেতার ছেলে উদ্ধব ঠাকরে, যিনি এই মুহূর্তে মারাঠাভূমের মুখ্যমন্ত্রী। আর তাঁকেই এই বলিউড অভিনেত্রী একহাত নিতে ছাড়লেন না। একাধিক বিস্ফোরক বার্তায় মহারাষ্ট্র সরকারের সঙ্গে এবার এক বলিউড পরিচালকের নাম নিয়ে আক্রমণ শানালেন কঙ্গনা।

কঙ্গনার বার্তা.. উদ্ধবের সঙ্গে জড়িয়ে রয়েছে কোন বলিউড পরিচালক
'এস উদ্ধব ঠাকরে, করণ জোহর গ্যাং.. তোমরা আমার কাজের জায়গা ভেঙেছ, এস আমার বাড়ি ভেঙে দাও, আমার মুখ ভেঙে দাও আমার দেঙ ভেঙে দাও....', এভাবেই সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়ে কঙ্গনা উদ্ধব ঠাকরের সঙ্গে করণ জোহরকেও এত হাত নেন। এরপরই অভিনেত্রী চ্যালেঞ্জের সুরে বলেন, 'আমি বাঁচি আর আমি মরি, আমি তোমাদের মুখোশ খুলে ছাড়ব।'

মুভি মাফিয়া , উদ্ধব ও কঙ্গনাকে হুমকি!
কঙ্গনা দাবি করেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মুভি মাফিয়াদের যোগ রয়েছে। এরপর কঙ্গনা এক টুইটে দাবি করেছেন , তাঁকে অনবরচত হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, তাঁর বাড়ি ভেঙে দেওয়া হবে। কঙ্গনার ইঙ্গিত, মুভি মাফিয়া নিয়ে তাঁর যা ধারণা ছিল তা কার্যত সত্যি প্রমাণিত হচ্ছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার মধ্যে অভিনেত্রীর অফিসকে অবৈধ ঘোষণা করে তা গুঁড়িয়ে দিয়েছে মুম্বই পুরসভা। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা।

বিতর্ক ঝাড়তে চাইছে শিবসেনা!
এদিকে, শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানিয়েছেন, গোটা বিষয়টি এখন অতীত। তিনি বলেন, 'আমি কঙ্গনাকে কখনওই হুমকি দিইনি।শুধু মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছি। বিএমসি (মুম্বই পুরসভা) কী করেছে ,তার দায় আমি নেবনা। কঙ্গনা থাকুন মুম্বইতে।'

'মহারাষ্ট্রের ইতিহাসে কখনও হয়নি'!
এদিকে, মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ কঙ্গনার সমর্থনে এসে জানিয়েছেন , যা এখন হচ্ছে , তা 'মহারাষ্ট্রের ইতিহাসে কখনও হয়নি'। ফড়নবীশ পরিবার কঙ্গনার প্রতিবাদের সুরে সুর মিলিয়েছে।

আরও এক বিজেপি মুখ্যমন্ত্রীর সমর্থন কঙ্গনাকে
হিমাচল প্রদেশের ভূমিকন্য়া কঙ্গনা রানাওয়াত। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জয়রাম ঠাকুরও কঙ্গনার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি জানান , মুম্বইতে যেভাবে তাঁর অফিস ভাঙচুর হয়েছে, তা অনভিপ্রেত। এদিকে, মহারাষ্ট্রের শাসক জোটের এনসিপি নেতা শরদ পাওয়ার দাবি করেছেন , কঙ্গনার অফিস ভেঙে অভিনেত্রীকে এতটা পাবলিসিটি দেওয়া ঠিক হয়নি। যা নিয়ে মন্তব্য করেননি অভিনেত্রীষ












Click it and Unblock the Notifications