Kangana Ranaut: মসজিদে সমীক্ষায় গিয়ে আক্রান্ত পুলিশ, মৃত ৩; কঙ্গনা বললেন, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’
Kangana Ranaut on UP clash: উত্তরপ্রদেশের মসজিদে সমীক্ষা (Mosque Survey) ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন। আর এনিয়ে এবার সরব হলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দেশের অনেক জায়গায় হিন্দুদের (Hindu) প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ বলে দাবি করলেন কঙ্গনা।
রবিবার উত্তরপ্রদেশের সম্ভল (Sambhal) এলাকায় আদালতের নির্দেশে সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি পুলিশর গাড়িতে অগ্নিসংযোগেরও অভিযোগ ওঠে। এদিন সেই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কঙ্গনা। তিনি বলেন, " শুধু সম্ভল নয়, ওই ধরনের জায়গাগুলিতে শরিয়া আইন (Sharia Law) প্রণয়নের চেষ্টা চালানো হচ্ছে।"

কঙ্গনা আরও বলেন, "উদ্বাস্তুদের পরিচয়পত্র বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হিন্দুরা ঢুকতে পর্যন্ত পারে না, এটা আর অজানা নেই। আমাদের একটা মন্ত্রই মেনে চলতে হবে। 'এক হ্য়ায় তো সেফ হ্যায়' ও 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগানের গুরুত্ব এখানেই। গোটা দেশে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
মুঘল আমলে নির্মিত শাহি জামা মসজিদের তলায় হিন্দু মন্দিরের (Hindu Temple) ধ্বংসাবশেষ রয়েছে বলে দাবি উঠেছে। সেখানে হরিহর মন্দির ছিল বলে আদালতে মামলা রুজু করেন বরিষ্ঠ আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন।
#WATCH | Delhi | On incident of stone pelting in UP's Sambhal, BJP MP Kangana Ranaut says, "It is no more hidden that not only Sambhal but there are a lot of places in our country where Hindus are not able to enter. In such areas, people are trying to implement Sharia laws and… pic.twitter.com/obRIshL9Y6
— ANI (@ANI) November 24, 2024
এদিন জৈন বলেন, "আদালতের নির্দেশ অনুযায়ী ওই মসজিদে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টার মধ্যে সমীক্ষা করা হয়। ভিডিয়োগ্রাফি ও ফটোগ্রাফিও করা হয়েছে। ২৯ তারিখের মধ্যে আদালতে সেই রিপোর্ট পেশ করা হবে।"
মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশের কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অখিলেশ বলেন, "মসজিদে একবার সমীক্ষা চালানোর পর তথ্যপ্রমাণ ছাড়াই দ্বিতীয়বার ফের কেন সমীক্ষা করা হল?বেছে বেছে কেন সকালেই সমীক্ষা করা হল? ভোটে কারচুপি থেকে নজর ঘোরাতেই এসব করা হয়েছে।"
পাল্টা অখিলেশকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক (Brijesh Pathak)। তিনি বলেন, "বিচারবিভাগের উপর আঙুল তুলেছে সমাজবাদী পার্টি। আদালতের নির্দেশেই সম্ভলে সমীক্ষা চালাতে টিম গিয়েছিল। পুলিশ যথাযথ ভূমিকা পালন করেছে। কিন্তু গোটা রাজ্য জানে সমাজবাদী পার্টি কেন পুলিশকে সমর্থন করে না।"
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications