ফ্লোর টেস্টে রাজি কমলনাথ! মোড় বদলে মধ্যপ্রদেশে পাল্টা চাপে বিজেপি?

কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিতেই মনে করা হচ্ছিল যে কমলনাথের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার চাপে পড়ে যাবে। তবে চিত্রটা পাল্টে যায় একটি বৈঠকের পর। আর এরপর থেকেই আত্মবিশ্বাস ফিরে আসে কংগ্রেসের মধ্যে। হাত শিবিরে বিশ্বাস জাগে যে তারা সরকার বাঁচাতে সক্ষম হবে।

ফ্লোর টেস্টের জন্য তৈরি কমলনাথ

ফ্লোর টেস্টের জন্য তৈরি কমলনাথ

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে পদ্মশিবিরে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর এরপরেই আরও বেকাদায় পড়ে মধ্যপ্রদেশের কমলানের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। এরপর সরকার বাঁচাতে মরিয়া হয়ে ওঠা কংগ্রেস সুপ্রিমকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেয়। এবার বেঙ্গালুরুতে থাকা বিক্ষুব্ধ বিধায়কদের দলে ফেরাতে সময় চাইতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী কমলনাথ। আর সেখানেই কমলনাথ জানিয়ে দেন, তিনি ফ্লোর টেস্টের জন্য তৈরি।

মধ্যপ্রদেশে বিধায়ক নিয়ে চূড়ান্ত নাটক

মধ্যপ্রদেশে বিধায়ক নিয়ে চূড়ান্ত নাটক

জানা গিয়েছে মধ্যপ্রদেশের অন্তত ১৭ জন কংগ্রেস বিধায়ক বর্তমানে বেঙ্গালুরুতে আছেন। তাঁদের শিবিরে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের পদত্যাগী ২২ জন বিধায়কের মধ্যে ১২ জন বিজেপিতে যেতে চান না। তাঁদের স্পষ্ট দাবি, আমরা মহারাজের সঙ্গে এসেছি, কিন্তু আমরা বিজেপিতে যেতে চাই না। এর ফলে মধ্যপ্রদেশ অঙ্ক বদলাচ্ছে। জানা যায়, এই ১২ বিধায়ক মুখ্যমন্ত্রী কমল নাথের বাড়িতে বৈঠকে বসেন। আর এই বৈঠকের পরই পাল্টা চাপে পড়ে বিজেপি।

সিন্ধিয়ার পরবর্তী পদক্ষেপ কী

সিন্ধিয়ার পরবর্তী পদক্ষেপ কী

কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছেদের কথা জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবারই। এরপর বুধবারই পদ্মশিবিরে নাম লেখান কংগ্রেসের হয়ে ৪ বারের সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর দলবদলে শিলমোহর পড়তেই এবার নিজ রাজ্যে ঘুঁটি সাজাতে ফেরার কথা ছিল সিন্ধিয়ার। যেই কমলনাথের সঙ্গে মনমালিন্যর জেরে দলবদল করলেন, এবার সেই সরকারকে ফেলতে নিজের অনুগতদের সঙ্গে পরামর্শ করতেই গতকাল রাজ্যে ফেরার কথা ছিল সিন্ধিয়ার। পাশাপাশি এক বিশাল সমাবেশ হওয়ার কথাও ছিল। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এমন কিছুই হয়নি।

ফ্লোর টেস্ট নিয়ে কী হচ্ছে মধ্যপ্রদেশে?

ফ্লোর টেস্ট নিয়ে কী হচ্ছে মধ্যপ্রদেশে?

এদিকে মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, ইস্তফা দেওয়া বিধআয়কদের তাঁর সঙ্গে এসে দেখা করতে হবে। তবেই তাঁদের ইস্তফা পত্র বিবেচিত হবে। এরপরই কংগ্রেস অভিযোগ করে, কংগ্রেস বিধায়কদের জোর করে আটকে রাখা হয়েছে কর্নাটকে। তাঁদের ছাড়তে হবে, নয়ত কংগ্রেস সুপ্রিমকোর্টে যাবে। এদিকে বিধায়কদের নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই বিজেপি বেশ চাপে রয়েছে। সেই চাপকে কাজে লাগিয়েই বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জের সুরেই এবার কমলনাথ ফ্লোর টেস্টের প্রসঙ্গ তুললেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+