জ্যোতিরাদিত্যর বিজেপি যোগের নেপথ্যে কি গায়েকোয়াড় রাজবংশ!শ্বশুরবাড়ি কীভাবে সাহায্য করেছে সিন্ধিয়াকে
জ্যোতিরাদিত্যর বিজেপি যোগের নেপথ্যে কি গায়েকোয়াড় রাজবংশ! শ্বশুরবাড়ি কীভাবে সাহায্য করেছে সিন্ধিয়াক
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদান ঘিরে মধ্যপ্রদেশ থেকে দিল্লির রাজনীতি ক্রমাগত তোলপাড় হয়েছে। দোলের দিন এই প্রাক্তন কংগ্রেস সাংসদের সঙ্গে মোদী ও শাহের দিল্লিতে সাক্ষাৎ ঘিরে তুমুল জল্পনা শুরু হয়ে যায়। যে জল্পনা কার্যত সত্যি করে কংগ্রেস থেকে ইস্তফা দেন জ্যোতিরাদিত্য। প্রশ্ন উঠছে কংগ্রেসের পোক্ত দূর্গ থেকে বিজেপির দিকে জ্যোতিরাদিত্যকে কে টেনে আনলেন? যদিও জ্যোতিরাদিত্যর পিসিরা রয়েছেন বিজেপিতে। ঠাকুমা বিজয়রাজেও ছিলেন গেরুয়া শিবিরের সদস্য। তবে সূত্রের দাবি, পিসিরা নন, জ্যোতিরাদিত্যকে বিজেপিতে টেনে আনার নেপথ্যে রয়েছে গায়কোয়াড় রাজবংশ।

গায়কোয়াড় রাজবংশ ও জ্যোতিরাদিত্যের সম্পর্ক
বরোদার গায়কোয়াড় রাজবংশ এককালে শাসন করেছেন গুজরাতের একাধিক এলাকা। আর সেই রাজবংশের মেয় প্রিয়দর্শিনী বর্তমানে জ্যোতিরাদিত্যের স্ত্রী। সিন্ধিয়াদের সঙ্গে গায়কোয়াড় রাজবংশের সম্পর্ক গাঢ় হয়েছিল জ্যোতিরাদিত্যর বিয়ে ঘিরে। আর সেই গায়কোয়াড় রাজবংশ এবার জামাই জ্যোতিরাদিত্যকে বিজেপিতে যোগ দেওয়াতে সাহায্য করেছে বলে খবর।

কে রয়েছেন জ্যোতিরাদিত্য মোদীর সংযোগের নেপথ্যে ?
জানা যায়, গায়কোয়াড় রাজবংশের সদস্য মহারানি শুভাঙ্গিনী রাজে গায়কোয়াড় নরেন্দ্র মোদীর সঙ্গে জ্যোতিরাদিত্যর সাক্ষাৎতের বিষয়টি স্থির করে দেন। গায়কোয়াড় রাজবংশের এই মহারানির আর্জি ফেলতে পারেননি প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বরোদার গায়কোয়াড় রাজবংশের প্রতি গুজরাতের ভূমিপুত্র নরেন্দ্র মোদীর শ্রদ্ধা বহুদিনের। আর সেই সূত্রেই এই যোগ।

কীভাবে মোদী ও গায়কোয়াড় রাজবংশের যোগাযোগ ঘটেছিল?
জানা যায়, মোদী যখন প্রধানমন্ত্রী হিসাবে লোকসভা ভোটো নিজের মনোনয়ন পেশ করেন, তখন তাঁর মনোনয়নের প্রস্তাব দিয়েছিলেন গায়কোয়াড় রাজবংশের রাজরানি শুভাঙ্গী।

রাজরানির তরফে প্রধানমন্ত্রীর কাছে কোন বার্তা যায়?
দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে রাজরানি শুভাঙ্গী জ্যোতিরাদিত্য সম্পর্কে একটি বার্তা পাঠান। তাঁকে জানান, যে সোনিয়া ও রাহুলের দ্বারা কংগ্রেসে ক্রমাগত কোণঠাসা হচ্ছেন জ্যোতিরাদিত্য।ফলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, নিজের রাজনৈতিক কেরিয়ারের বিষয়ে। এরপর আর রাজরানির কথা ফেলতে পারেননি মোদী।

সিন্ধিয়া রাজ বংশ ও গেরুয়া শিবির
উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পিসি যশোধরা ছিলেন মধ্যপ্রদেশে বিজেপি সরকারের মন্ত্রী। জ্যোতিরাদিত্যর আরও এক পিসি বসুন্ধরা রাজে ছিলেন রাজস্থানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। মাধবপুত্রের ঠাকুমা বিজয়ারাজেও ছিলেন জনসংঘের সদস্য। যিনি বিজেপির ঘনিষ্ঠ বলে খ্যাত ছিলেন। আর এবার সেই রাজবংশ থেকে বিজেপি র রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন জ্যোতিরাদিত্য।












Click it and Unblock the Notifications