জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দিতেই জালিয়াতির মামলা শুরু! পুরনো অভিযোগের খাতা খুলল কংগ্রেস সরকার

বিজেপিতে যোগ দিতেই ২৪ ঘণ্টার মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে পুরনো এক জালিয়াতির মামলার খাতা ফের খুলল মধ্যপ্রদেশ সরকার। উল্লেখ্য়,জ্য়োতিরাদিত্য শিবিরের ২২ জন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দিতেই মধ্যপ্রদেশের সরকার টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। আর কংগ্রেসের এই সরকার পতনের নেপথ্যে অন্যতম ঘটনা জ্যোতিরাদিত্যর 'হাত' ছাড়ার ঘটনা বলে মনে করছে কমল নাথ শিবির। এই পরিস্থিতিতে বিজেপিতে জ্যোতিরাদিত্য যেতেই, তাঁর বিরুদ্ধে পুরনো মামলার খাতা খুলেছে মধ্যপ্রদেশের বর্তমান কংগ্রেস সরকার।

 কোন অভিযোগ রয়েছে জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে?

কোন অভিযোগ রয়েছে জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে?

জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে মূলত একটি জমি বিক্রির ক্ষেত্রে নথিপত্র জাল করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগ ২০১৪ সালের। সেই সময় সরকারী জমি বিক্রির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে ২০১৮ সালে সেই মামলায় অভিযোগ আসা বন্ধ হয়ে যায়। এরপর জ্যোতিরাদিত্য শিবির বদলাতেই ২০২০ সালে ফের সেই মামলার খাতা খুলেছে মধ্যপ্রদেশের বর্তমান কংগ্রেস সরকার।

 সিন্ধিয়া পরিবারের নাম রয়েছে জালিয়াতিতে?

সিন্ধিয়া পরিবারের নাম রয়েছে জালিয়াতিতে?

জানা গিয়েছে, ২০১৪ সালে জনৈক সুধীন্দ্র শ্রীবাস্তব, জ্যোতিরাদিত্যর মা মাধবী রাজ সিন্ধিয়ার থেকে জমি নেওয়ার সময় রেজিস্ট্রিতে একটি জালিয়াতি ধরা পড়ে। ১৫৮০০ বর্গফুটের জমি থেকে সেই সময় ৬ হাজার বর্গফিট বাদ দিয়ে রেজিস্ট্রি হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই জ্যোতিরাদিত্য সহ তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

 রাজনৈতিক প্রতিশোধ , দাবি জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠর

রাজনৈতিক প্রতিশোধ , দাবি জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠর

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ পঙ্কজ চতুর্বেদীর দাবি, গোটা ঘটনাই যে রাজনৈতিক প্রতিশোদ তুলতে সংগঠিত করা হয়েছে , তা বোঝা যাচ্ছে। জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দিতেই , তাই এমন পুরনো মামলা খুলতে শুরু করেছে মধ্যপ্রদেশের সরকার।

 মধ্যপ্রদেশে সংকট

মধ্যপ্রদেশে সংকট

মধ্যপ্রদেশ কংগ্রেসের হাত ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির দিকে ঝুঁকে যেতেই শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক সংকট। সেখানে কংগ্রেসের কমলনাথ সরকার রয়েছে রীতিমতো আতঙ্কে। মনে করা হচ্ছে, আগামী ১৬ মার্চ মধ্যপ্রদেশে আস্থাভোট আয়োজনের পক্ষে প্রস্তাব দিতে পারে বিজেপি। কারণ বিজেপি শিবিরের দাবি জ্যোতিরাদিত্য বিজেপিতে আসতেই , তাঁর সঙ্গে একটা বড় অংশের কংগ্রেস বিধায়করা চলে গিয়েছে গেরুয়া শিবিরে। ফলে ২২৮ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় এবার সরকার গড়তে চলেছে বিজেপি বলে দাবি গেরুয়া শিবিরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+