যার বিরুদ্ধে ক্ষোভ সেই মুখ্য বিচারপতির সঙ্গেই অবসর বেলায় একমঞ্চে বিচারপতি চেলারামেশ্বর
এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হল জে চেলারামেশ্বরের। শেষদিনে তিনি একইমঞ্চে দাঁড়ালেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে।
এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হল জে চেলারামেশ্বরের। শেষদিনে তিনি একইমঞ্চে দাঁড়ালেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে। যার বিরুদ্ধে চার মাস আগে গণতন্ত্রহীনতার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন তিনি ও আরও তিন বিচারপতি।

৬৫ বছর বয়সী জে চেলারামেশ্বর সুপ্রিমকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি ছিলেন। আগামী ২২ জুন তিনি অবসর নিচ্ছেন। সেইমতো এদিন ছিল শেষ কার্যদিবস। এরপরে সুপ্রিমকোর্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে।
সুপ্রিমকোর্টের প্রথা অনুযায়ী বিদায়ী বিচারপতি শেষদিনে মুখ্য বিচারপতির পাশের চেয়ারে বসেন। শুধু তাই নয়, এদিন দুজনকে একান্তে কথা বলতে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর কাছে যে মামলাগুলি রয়েছে তা কীভাবে বণ্টন করা যায় তা বিচারপতি মিশ্র বিচারপতি চেলারামেশ্বরকে জিজ্ঞাসা করেন বলে খবর।
এর আগে সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের ডাকা বিদায়ী অনুষ্ঠানে হাজির থাকবেন না বলে জানিয়েছিলেন বিচারপতি চেলারামেশ্বর। তবে এদিন শেষ অবধি তিনি হাজির থাকেন।












Click it and Unblock the Notifications