'জুলাই এসে গেল, ভ্যাকসিন এল না' রাহুলের টুইটের কড়া জবাব হর্ষ বর্ধনের

'জুলাই এসে গেল, ভ্যাকসিন এল না' রাহুলের টুইটের কড়া জবাব হর্ষ বর্ধনের

করোনার ভ্যাকসিন নিয়ে প্রায়ই মোদী সরকারকে খোঁচা দিয়ে টুইট করেন কংগ্রেসের অলিখিত যুবরাজ রাহু গান্ধী৷ শুক্রবার এরকমই একটি টুইটে রাহুল ভ্যাকসিন ডোজ আসতে দেরি হওয়া নিয়ে কেন্দ্রকে খোঁচা দেন। পাল্টা টুইট করে রাহুলকে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷

টুইটে কী লিখেছেন রাহুল?

টুইটে কী লিখেছেন রাহুল?

এদিন হিন্দিতে টুইট করে রাহুল লেখেন, 'জুলাই আ গয়া হ্যায়, ভ্যাকসিন নহি আয়ি।' যার বাংলা করলে দাঁড়ায়, 'জুলাই এসে গেল কিন্তু ভ্যাকসিন এল না।' এর আগেও দেশের করোনা মোকাবিলা পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে টুইট করেছিলেন রাহুল গান্ধী৷ তবে এবার সরাসরি জুলাইয়ে ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে টুইট করলেন তিনি৷ প্রসঙ্গত জুলাইয়ের শেষ এবং অগাস্টের শুরু থেকে দেশে প্রতিদিন ১ কোটি ভ্যাকসিনেশনের কথা বলেছে মোদী সরকার।

রাহুলের টুইটের পাল্টা কী বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

রাহুলের টুইটের পাল্টা কী বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

রাহুল গান্ধীর টুইটটি শেয়ার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন লেখেন, 'জানি না রাহুলজীর সমস্যা কোথায়? গতকালই তো আমি জুলাই মাসে কোন রাজ্যে কত ভ্যাকসিন পাঠানো হচ্ছে তার তালিকা দিয়েছি৷ উনি কি সেগুলো পড়েননি? নাকি পড়েও বুঝতে পারেননি? মুর্খামি এবং বিরক্তির ভাইরাসের কোনও ভ্যাকসিন নেই। নিজেদের নেতার এই ধরনের অজ্ঞতা নিয়ে ভাবা উচিৎ কংগ্রেসের।

জুলাইয়ে ১২ কোটি ভ্যাকসিন, জানিয়েছেন হর্ষ বর্ধন

জুলাইয়ে ১২ কোটি ভ্যাকসিন, জানিয়েছেন হর্ষ বর্ধন

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, চলতি মাসে সারা দেশে ১২ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে। পাশাপাশি প্রায় ৪ কোটি ডোজ দেওয়া হবে বিভিন্ন রাজ্যের বেসরকারি নার্সিংহোমগুলোকে৷ মোটি ১৬ কোটি করোনা ভ্যাকসিন নিয়ে জুলাইয়ে টিকাকরণরের কাজ চলবে দেশ জুড়ে৷ জুলাইয়ের শুরু থেকেই প্রতিদিন প্রায় ৫০ কোটি ভ্যাকসিনেশন করা সম্ভব হবে বলেও জানিয়েছেন হর্ষ বর্ধন।

জুলাইয়ে কোন রাজ্যে কত টিকা ?

জুলাইয়ে কোন রাজ্যে কত টিকা ?

মহারাষ্ট্রকে প্রায় ১.১৫ কোটি, রাজস্থান ৬৫ লক্ষ, ছত্তিশগড় ২৪ লক্ষ, পশ্চিমবঙ্গ ও বিহার ৯২ লক্ষ এবং উত্তরপ্রদেশে ১.৮ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে জুলাইয়ে। এরকমটাি জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। যদিও এই সংখ্যক ভ্যাকসিনে সন্তুষ্ট নয় অ-বিজেপি শাসিত রাজ্যগুলি, রাজস্থান প্রায় ১.৫ কোটি টিকা চেয়েছে জুলাইয়ে। ছত্রিশগড় চেয়েছে ১ কোটি টিকা। ৯২ লক্ষ টিকার প্রায় বিগুণ সংখ্যায় করোনা ভ্যাকসিন চেয়েছে পশ্চিমবঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+