এবার সরাসরি ধর্ষণের অভিযোগ আকবরের বিরুদ্ধে, কী সাফাই তাঁর
এবার আর যৌন হেনস্থা নয়, বিশিষ্ট সাংবাদিক তথা বিজেপি নেতা এমজে আকবরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনলেন ইন্দো-আমেরিকান এক মহিলা সাংবাদিক।
এবার আর যৌন হেনস্থা নয়, বিশিষ্ট সাংবাদিক তথা বিজেপি নেতা এমজে আকবরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনলেন ইন্দো-আমেরিকান এক মহিলা সাংবাদিক। দুই দশক আগে আকবরের সঙ্গে কাজ করার ভয়ানক অভিজ্ঞতার কথা সকলকে জানিয়েছেন তিনি।

এশিয়ান এজ সংবাদপত্রে আকবরের অধীনে মহিলা কাজ করতেন। সেই সময়ই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন পোস্টে তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে। জানিয়েছেন, কীভাবে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে আকবরের হেনস্থার শিকার হয়েছেন তিনি।
মহিলা বলেছেন, ১৯৯৪ সালের ঘটনা। আমি অফিসে গিয়েছি। আকবরের কেবিনের দরজা বন্ধ ছিল। আমি সংবাদপত্রের পাতা দেখাতে গিয়েছিলাম যা আমি বানিয়েছিলাম। আমার কাজের প্রশংসা করেই ঝাঁপিয়ে পড়ে আমার চুম্বন করতে যায় আকবর।
কয়েকমাস পরে ফের একটি ঘটনা ঘটে। আমাকে মুম্বইয়ে ডেকে পাঠানো হয়। তাজ হোটেলে নিজের রুমে আমায় ডাকেন আকবর। সেবারও আমাকে জোর করে চুম্বনের চেষ্টা করে আকবর। এবার আমি তাকে ঠেলে পালাতে গেলে গালে আঁচড় কেটে দেয় আকবর।
এখানেই শেষ নয়, তৃতীয়বারের একটি ঘটনা জানিয়েছেন নিগৃহীত মহিলা সাংবাদিক। সেটা জয়পুরের হোটেলে। সেখানে জোর করে হোটেলের ঘরে ঢুকে আকবর তাকে ধর্ষণ করে বলে জানিয়েছেন তিনি।
On Oct 29, the Washington Post forwarded to my lawyers a series of cryptic and non-specific questions, regarding incidents alleged to have taken place approximately 23 years ago. These allegations were false and were consequently denied: MJ Akbar's statement to ANI pic.twitter.com/bbNepoV3Y9
— ANI (@ANI) November 2, 2018
এই প্রসঙ্গে মুখ খুলেছেন আকবর নিজে। জানিয়েছেন, যে সাংবাদিক এমন অভিযোগ করছেন সেই পল্লবী গগৈ-এর সঙ্গে সহমতের ভিত্তিতেই সম্পর্ক তৈরি হয়েছিল। বেশ কয়েকমাস সেই সম্পর্ক স্থায়ী হয়েছিল। যার ফলে পরিবারে অশান্তি তৈরি হয়। যার ফলে সেটা থেকে তিনি পিছিয়ে আসেন। যাঁরা সেইসময়ে তাঁদের দেখেছেন, ভালোভাবে এই বিষয়ে অবগত বলেও জানিয়েছেন আকবর।
Somewhere around 1994, Ms. Pallavi Gogoi&I entered into consensual relationship that spanned several months.This relationship gave rise to talk &would later cause strife in my home life as well. This consensual relationship ended, perhaps not on best note: MJ Akbar to ANI
— ANI (@ANI) November 2, 2018
একই সুরে সামনে এসেছেন আকবরের স্ত্রী মল্লিকাও। তিনিও বিবৃতি দিয়ে গোটা বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আমার স্বামী আকবরের বিরুদ্ধে অনেকে হেনস্থার অভিযোগ তুলেছেন। পল্লবী গগৈ অভিযোগ তুলেছেন। যা শুনে থাকতে না পেরে আমি সামনে এসেছি। ২০ বছর আগে এই পল্লবীর জন্য আমার সংসার অশান্ত হয়েছিল। এশিয়ান এজে থাকাকালীন পল্লবী আমাদের বাড়িতে বহুবার এসেছে। আমার সামনেই আকবরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে।
Former Union Minister #MJAkbar in a statement to ANI denies rape allegations levelled against him by journalist Pallavi Gogoi in Washington Post. pic.twitter.com/RqWYuQycgu
— ANI (@ANI) November 2, 2018
যা নিয়ে আমি প্রতিবাদ করেছি। আকবরের সঙ্গে বিবাদ হয়েছে। তারপরই আকবরে সেই সম্পর্ক থেকে সরে এসেছে। সেইসময়ে আমাদের বাড়িতেই খাবার-পানীয়র পার্টিতে নিয়মিত ছিল পল্লবী সঙ্গে আসতেন তুষিতাও। আর এখন পল্লবীর অভিযোগে আমি বিস্মিত। যা বলা হচ্ছে তা সর্বৈব মিথ্যা।
I don't know Pallavi's reasons for telling this lie, but a lie it is: #MJAkbar's wife Mallika Akbar to ANI on journalist Pallavi Gogoi's rape allegations in the Washington Post against her husband pic.twitter.com/SFws1TwWhx
— ANI (@ANI) November 2, 2018
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে








Click it and Unblock the Notifications