জেএনইউ বিতর্ক : দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার এসএআর গিলানি
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : জেএনইউ বিতর্কে পুলিশ গ্রেফতার করল দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এসএআর গিলানিকে।
এই গিলানি ২০০১ সালে সংসদ হামলার সময়ও অভিযুক্তদের তালিকায় ছিলেন। তবে পরে প্রমাণাভাবে ছাড়া পেয়ে যান। সোমবার রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে এদিন সকালে তাকে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আফজল গুরুর মৃত্যুদিনে তার ফাঁসির প্রতিবাদ জানানো ও রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখা হয়েছিল। আর এসব করতে দিল্লি প্রেস ক্লাব বুক করেছিলেন গিলানি। তিনি ইমেল করে সময় বুক করেন।
গিলানিকে গ্রেফতার করার পরে এদিন তাকে আদালতে পেশ করবে দিল্লি পুলিশ। নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হবে। দেশদ্রোহিতা ছাড়াও ষড়যন্ত্র ও অসৎ উদ্দেশ্যে জড়ো হওয়ার মতো অভিযোগ জানানো হয়েছে তার নামে।
অন্যদিকে ছাত্রনেতা কানাইয়া কুমারকে আদালতে তোলা হলে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। এদিন এই মামলা এনআইএ-কে দেওয়া হবে কিনা সেই আবেদনের শুনানি হবে আদালতে।












Click it and Unblock the Notifications