Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণ : অল্পের জন্য রক্ষা শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসের

ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। এর ফলে দুরন্ত, পূর্বা এক্সপ্রেসের মতো দূরপাল্লায় ট্রেন মাঝরাস্তায় থমকে গিয়েছে।

ফের মাওবাদী হামলার ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। ধানবাদ রেলওয়ে ডিভিশনে চিকহাকি ও করমবনধ রেল স্টেশনের মাঝে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা।

রবিবার রাতে ডাউন লাইনে এই ঘটনাটি ঘটেছে। ফলে এই লাইনে রেল চলাচল একেবারে বিপর্যস্ত। রেল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের কয়েকমিনিট আগেই ওই লাইন দিয়ে শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস গিয়েছিল। তারপরই রেল লাইনে বিস্ফোরণ ঘটানো হয়।

ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণ : অল্পের জন্য রক্ষা শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসের

এর ফলে দুরন্ত, পূর্বা এক্সপ্রেসের মতো দূরপাল্লায় ট্রেন মাঝরাস্তায় থমকে গিয়েছে। এছাড়া কালকা মেল, বম্বে মেল, যোধপুর এক্সপ্রেসের মতো ট্রেনগুলি বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে বলে খবর।

রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটের পর থেকে খুব ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এই রুটে চলা ট্রেনগুলিকে অন্য রুটে ঘুরিয়ে নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বিহারের মুঙ্গের আদালতে কয়েকজন মাওবাদীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এর প্রতিবাদে ২দিনের বনধ ডেকেছে মাওবাদীরা। সোমবার ছিল দ্বিতীয় দিন। আর এদিনই বিস্ফোরণে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+