ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ শনিবার। প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর। প্রথম দফায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণে ৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এবার পালা দ্বিতীয় দফার ভোটগ্রহণের। ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণের সমস্ত খবর দেখুন একনজরে।
Dec 07, 2019, 5:29 pm IST
১৮টি বিধানসভা কেন্দ্রে গড়ে ৩৯.২৭ শতাংশ ভোট পড়েছে গড়ে। বাকী দুটি কেন্দ্র যোগ করলে ২০টি কেন্দ্রে গড় কত হয় এখন সেটাই দেখার।
Dec 07, 2019, 4:52 pm IST
১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বাকী দুটি কেন্দ্রে এখনও ভোটগ্রহণ চলছে।
Dec 07, 2019, 3:03 pm IST
ঝাড়খণ্ডে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৫.৪১ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
Dec 07, 2019, 1:19 pm IST
সিসাইয়ের বুথে ১ জন নিহত ও দুজন আহত হওয়ার পর সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ভোটগ্রহণ।
Dec 07, 2019, 12:31 pm IST
নিরাপত্তা রক্ষীদের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল। রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় বলে জানিয়েছেন পুলিশের এডিজি মুরারী লাল মিনা।
Dec 07, 2019, 12:30 pm IST
নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে সিসাই বিধানসভা কেন্দ্রে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
Dec 07, 2019, 12:04 pm IST
সকাল ১১টা পর্যন্ত গড়ে ২৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬.৭৩ শতাংশ ভোট মাঝগাঁওয়ে ও সবচেয়ে কম ২০.৬ শতাংশ ভোট জামশেদপুর পশ্চিমে পড়েছে বলে জানান হয়েছে।
Dec 07, 2019, 11:13 am IST
রঘুবরের মূল লড়াই এই কেন্দ্র থেকে দাঁড়ানো নির্গল প্রার্থী সরযূ রায়ের বিরুদ্ধে।
এই ১৮টি বিধানসভা কেন্দ্রে মোট ৬০৬৬টি পোলিং বুথ ভোটগ্রহণের জন্য খোলা হয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিক বিনয় কুমার চৌবে।
Dec 07, 2019, 1:45 am IST
এদিনের কুড়িটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্র মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত। যার ফলে এই ১৮টি কেন্দ্রে সকাল ৭ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভোট গ্রহণ হবে। বাকি দুটি কেন্দ্র জামশেদপুর পূর্ব ও পশ্চিমে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
Dec 07, 2019, 1:39 am IST
সব মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৪৮ লক্ষ। এই দফায় মোট ২৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে ২৯ জন মহিলা বলে জানা গিয়েছে।
Dec 07, 2019, 1:38 am IST
দ্বিতীয় দফায় সাতটি জেলার মোট কুড়িটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
1:38 AM, 7 Dec
দ্বিতীয় দফায় সাতটি জেলার মোট কুড়িটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
1:39 AM, 7 Dec
সব মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৪৮ লক্ষ। এই দফায় মোট ২৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে ২৯ জন মহিলা বলে জানা গিয়েছে।
1:45 AM, 7 Dec
এদিনের কুড়িটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্র মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত। যার ফলে এই ১৮টি কেন্দ্রে সকাল ৭ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভোট গ্রহণ হবে। বাকি দুটি কেন্দ্র জামশেদপুর পূর্ব ও পশ্চিমে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
1:46 AM, 7 Dec
এই ১৮টি বিধানসভা কেন্দ্রে মোট ৬০৬৬টি পোলিং বুথ ভোটগ্রহণের জন্য খোলা হয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিক বিনয় কুমার চৌবে।
রঘুবরের মূল লড়াই এই কেন্দ্র থেকে দাঁড়ানো নির্গল প্রার্থী সরযূ রায়ের বিরুদ্ধে।
12:04 PM, 7 Dec
সকাল ১১টা পর্যন্ত গড়ে ২৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬.৭৩ শতাংশ ভোট মাঝগাঁওয়ে ও সবচেয়ে কম ২০.৬ শতাংশ ভোট জামশেদপুর পশ্চিমে পড়েছে বলে জানান হয়েছে।
12:30 PM, 7 Dec
নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে সিসাই বিধানসভা কেন্দ্রে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
12:31 PM, 7 Dec
নিরাপত্তা রক্ষীদের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল। রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় বলে জানিয়েছেন পুলিশের এডিজি মুরারী লাল মিনা।
1:19 PM, 7 Dec
সিসাইয়ের বুথে ১ জন নিহত ও দুজন আহত হওয়ার পর সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ভোটগ্রহণ।
3:03 PM, 7 Dec
ঝাড়খণ্ডে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৫.৪১ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
4:52 PM, 7 Dec
১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বাকী দুটি কেন্দ্রে এখনও ভোটগ্রহণ চলছে।
5:29 PM, 7 Dec