‌গয়না–শাড়ি লুট, ভেঙে যায় বিয়ে, অন্য পাত্রের সঙ্গে হাসপাতালেই শেষে বিয়ে সারলেন এই তরুণী

‌গয়না–শাড়ি লুট, ভেঙে যায় বিয়ে, অন্য পাত্রের সঙ্গে হাসপাতালেই বিয়ে সারলেন এই তরুণী

হাসপাতাল যেন এক নিমিষে বদলে গেল বিবাহ বাসরে। মুস্তাতাফাবাদের অল–হিন্দ হাসপাতালে চিকিৎসা চলছিল উত্তর–পূর্ব দিল্লির হিংসায় আক্রান্ত ১৯ বছরের রুকসারের। হাসপাতালেই অনারম্বরভাবে আয়োজন করা হল তাঁরই বিয়ে।

রুকসারের বিয়ে ভেঙে যায়

রুকসারের বিয়ে ভেঙে যায়

রুকসারের বিয়ে হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু শেষ মুহূর্তে রুকসারের পরিবার বিয়ের জন্য যা যা কিনেছিলেন, সেই সব পোশাক, গয়না সহ সব জিনিস দিল্লির হিংসার ঘটনা চলাকালীন লুট হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ১৯ বছরের তরুণীর হাতও ছেড়ে দেন তাঁর হবু বর। পাত্রপক্ষের তরফ থেকে এই বিয়ে ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর রুকসার সহ গোটা পরিবার মু্ষড়ে পড়লেও খুব শীঘ্রই তাঁরা স্বস্তি পান।

পুলিশ কোনও সাহায্য করেনি

পুলিশ কোনও সাহায্য করেনি

রুকসারের জন্য অন্য এক পাত্র পাওয়া যায় এবং হাসপাতালেই নির্ধারিত দিনে অর্থাৎ মঙ্গলবারই বিয়ে সম্পন্ন হয় ওই তরুণীর। তাঁর মা পরভীন বলেন, ‘‌২৪ ফেব্রুয়ারি একদল জনতা আমাদের বাড়ির রাস্তায় আসে ও আমরা আমাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাই। আমরা বহুবার পুলিশকে ডাকি কিন্তু তারা কোনও সাহায্য করেনি। আমরা আমাদের প্রতিবেশীর বাড়িতে দু'‌রাত্রি শরার্থীর মতো ছিলাম, তারপর পুলিশ আমাদের উদ্ধার করে। তারপর থেকেই আমরা অল-হিন্দ হাসপাতালে রয়েছি।'‌

বর খুশি এই বিয়েতে

বর খুশি এই বিয়েতে

রুকসারের স্বামী ফিরোজ বলেন, ‘‌আমায় যখন বিয়ের জন্য বলা হয়েছিল তখন আমি একটু চিন্তাতেই ছিলাম, তারপর ভাবলাম যেটাই ঘটুক না কেন তা ভালোর জন্যই হবে এবং আমি রাজি হয়ে যাই এই বিয়েতে।'‌ ফিরোজ একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং তাঁর পরিবারের আসবারপত্রের ব্যবসা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+