Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফাঁসি নয় বরং গণধোলাইয়ের মাধ্যমে ধর্ষণকারীদের বিচার হোক, রাজ্যসভায় দাবি জয়া বচ্চনের

২৬ বছরের পশু চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় যখন সারা দেশ উত্তাল ঠিক তখনই রাজ্যসভায় এই বিষয়ে চাঞ্চল্যকর দাবি তুললেন প্রাক্তন অভিনেত্রী তথা সমাবজাবাদী পার্টির সদস্য জয়া বচ্চন।

২৬ বছরের পশু চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় যখন সারা দেশ উত্তাল ঠিক তখনই রাজ্যসভায় এই বিষয়ে চাঞ্চল্যকর দাবি তুললেন প্রাক্তন অভিনেত্রী তথা সমাবজাবাদী পার্টির সদস্য জয়া বচ্চন। আজ সংসদের উচ্চকক্ষে তিনি দাবি করেন যে ধর্ষণকারীদের জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত। ফাঁসি দিয়ে নয় বরং গণধোলাইয়ের মাধ্যমে তাদের মৃত্যদণ্ড হওয়া উচিত।

যা বললেন জয়া

আজ রাজ্যসভার অধিবেশন শুরু হতেই হায়দ্রাবাদের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয় বিরোধীরা। কংগ্রেসের পক্ষে এই নিয়ে সওয়াল করেন গুলাম নবি আজাদ সহ আরও বেশ কয়েকজন। এরপর এই বিষয়ে বলতে ওঠেন জয়া বচ্চন। তিনি বলেন, "সময় হয়েছে এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার। দেশ জুড়ে একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে।"

গুলাম নবি আজাদ যা যা বলেন

এই একই বিষয়ে বলতে গিয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, "কোনও সরকার বা নেতাই চাইবে না যে তাঁদের রাজ্যে এরকম ঘটনা ঘটুক। এই বিষয়টি মোকাবিলা করতে আমাদের নতুন আইন আনলেই হবে না। এই বিষয়টিকে সমাজ থেকে নির্মূল করতে আমাদের এক সঙ্গে লড়তে হবে। সঙ্গবদ্ধ হতে হবে।"

সরব হন কংগ্রেস সদস্য ইয়াজনিক

কংগ্রেসের রাজ্যসভা সদস্য আমে ইয়াজনিক বলেন, "আমি আমাদের পুরো সিস্টেমকে, আমাদের বিচার ব্যবস্থাকে, সংসদীয় গঠনতন্ত্রকে আবেদন জানাচ্ছি যে তারা এই বিষয়টি সুনিশ্চিত করুক যে সমাজে এরকম ঘটনা যেন আর না ঘটে। আর এই পদক্ষেপ এক্ষুনি নেওয়া হোক।"

সুর চড়ায় এআইএডিএমকেও

রাজ্যসভায় তামিল রাজনৈতিক দল এআইএডিএমকে-র সদস্য বিজিলা সত্যনাথ বলেন, "এই দেশ মহিলা ও শিশুদের জন্য আর সুরক্ষিত নয়। চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ জন দোষীকে ফাঁসি দেওয়া উচিত। এর জন্য একটি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা উচিত।"

'প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা'

এরপর রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু উঠে দাঁড়িয়ে বলেন, "আমাদের যেটা দরকার সেটা নতুন আইন না। আমাদের প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজন প্রাশাসনিক দক্ষতা। আমাদের সমাজের মানুষের মানসিকতা বদল করা প্রয়োজন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+