নয়া আইটি বিধি মানতে লাগবে ৮ সপ্তাহ, কেন্দ্রের চাপের মুখে পড়ে সুর বদল টুইটারের
নয়া আইটি বিধি মানতে লাগবে ৮ সপ্তাহ, কেন্দ্রের চাপের মুখে পড়ে সুর বদল টুইটারের
নয়া আইটি বিধি নিয়ে কেন্দ্র-টুইটার টানাপোড়েনে জোর বিতর্ক চলছিল গোটা দেশেই। অবশেষে কেন্দ্র-টুইটার যুদ্ধে ইতি পড়তে চলেছে বলে খবর। কেন্দ্রের চাপের মুখে পড়ে মাথা নোয়াতে বাধ্য হল এই বিশ্বখ্যাত মাইক্রোব্লগিং সাইট। আগামী ৮ সপ্তাহের মধ্যেই তারা কেন্দ্রের আইটি বিধির যাবতীয় শর্ত মেনে নেবে বলে জানানো হয়েছে। সেই মতো নিয়োগ করা হবে গ্রিভান্স অফিসারও।

এদিকে সাম্প্রতিক সময়ে নয়া তথ্য প্রযুক্তি আইনের হাত ধরে আরোপিত 'কমপ্লায়েন্স অফিসার’ বা গ্রিভান্স অফিসার নিয়োগ নীতি না মানায় টুইটারের বিরুদ্ধে অভিযোগ তোলে নরেন্দ্র মোদির সরকার। যার ফলে ভারতের আইটি আইনের একাধিক ধারা লঙ্ঘিত হচ্ছে টুইটারের হাতে। আদালতে এমনও অভিযোগ জানায় মোদী সরকার। অবশেষে কেন্দ্রের চাপের মুখে নতিস্বীকার করল টুইটার।
বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে টুইটার জানায় ভারতের বাসিন্দা কোনও ব্যক্তিকে অভিযোগ গ্রহণকারী আধিকারিক হিসেবে নিয়োগের জন্য আরও আট সপ্তাহ সময় লাগবে। এদিকে এতদিন টুইটার বারংবার গ্রিফান্স অফিসার নিয়োগ করলেও তারা সকলেই ছিলেন বিদেশি। কিন্তু কেন্দ্রের স্পষ্ট দাবি এই পদাধিকারিকে অবশ্যই হতে হবে ভারতীয়। যা মানতে চাইছিল না টুইটার।
এদিকে অভিযোগ গ্রহণকারী আধিকারিক নিয়োগের ব্যাপারে টুইটারকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ৮ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পল্লি। এমনকী এতদিন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখার জন্য টুইটারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভও প্রকাশ করেন তিনি। অবশেষে আদালত ও সরকারের তরফে চাপের মুখে পড়ে সুর বদলালো টুইটার। পাশাপাশি আদালতে জমা দেওয়া হলফনামায় টুইটার জানিয়েছে একটি জনসংযোগ অফিস চালু করার বিষয়েও ইতিমধ্যেই ভারতে তারা কাজও শুরু করেছে।












Click it and Unblock the Notifications