গগনযানের পথে আরও একধাপ এগিয়ে গেল ইসরো, সাফল্য বিকাশ ইঞ্জিনের পরীক্ষায়
তরল প্রপেলেন্ট বিকাশ ইঞ্জিনের সফল পরীক্ষামূলক 'হট টেস্ট' সম্পন্ন করল ইসরো। এই বিকাশ ইঞ্জিনই ভারতকে গগনযানের সাফল্যের স্বাদ দিতে পারে। প্রসঙ্গত, এই বিকাশ ইঞ্জিন গগনযানকে লঞ্চ করবে। এই গগনযান মিশন নিয়ে বহু দিনের অপেক্ষায় রয়েছে ভারতের মহাকাশ বিজ্ঞানচর্চা কেন্দ্র ইসরো।

বুধবারের অতিদৈর্ঘের একটি দূরত্ব সম্পন্ন টেস্টিং করেছে ইসরো। এল ১১০ লিকুইড স্টেজে বিকাশ ইঞ্জিনের পরীক্ষামূলক সহায়তা যাচাই করা হয়। আর তাতেই সফল ইসরো। এই ইঞ্জিন কোয়ালিফিকেশনের হাত ধরেই গগনযানের পথে এগিয়ে যাবে ইসরোর পরীক্ষা। জিএসএলভি এমকে থ্রি গগনযানের হাত ধরেই এই পরীক্ষামূলক কর্মকাণ্ড করেছে ইসরো। এই ইঞ্জিনকে ২৪০ সেকেন্ড ধরে অগ্নিসংযোগে রাখা হয়। তামিলনাড়ুতে ইসরোর প্রপালসন কম্প্লেক্সে এই পরীক্ষা চালানো হয়েছে।
গগনযানের ধারক হিসাবে যে যে মান থাকা দরকার তার সমস্ত টার্গেটেই কার্যত জোরদার হিট করে গিয়েছে ইসরোর এই যান। পৃথিবীর 'লো আর্থ অরবিট' এ যাতে মানুষকে পাঠানো যায়, আর সেখান থেকে ফের একবার ধরনীর বুকে মানুষকে নিয়ে আসা যায়, তার দিকে চেয়েই গগনযান মিশনে ব্রতী হয়েছে ইসরো। ইতিমধ্যেই ভারতের ৪ জন মহাকাশচারীকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রসঙ্গত , এঁরা সকলেই রাশিয়া থেকে একটি বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন স্পেস ফ্লাইট নিয়ে।
এর আগে গগনযান প্রোগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা ২০১৮ সালে করেন নরেন্দ্র মোদী। সেবঠরের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন তিনি এই ঘোষণা করেন। মাঝের সময়ে করোনা পরিস্থিতিতে গগনযানের এই মিশন ধাক্কা খায়। পরবর্তীকালে তা ফের একবার দিশা নেয়।












Click it and Unblock the Notifications