Aditya L1 Launch: রকেট থেকে বিচ্ছিন্ন হল আদিত্য! 'স্বপ্ন হল সত্যি', বলছে ইসরো
Aditya L1 Launch: মিশন সফল। সূর্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ভারতের মহাকাশ যান আদিত্য এল-ওয়ান। এমনটাই জানাল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। আর এরপরেই শুভেচ্চার বন্যা। ইতিমধ্যে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহাকাশকে বুঝতে এমন ধরনের প্রচেষ্টা জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে আদিত্য এল ওয়ান (Aditya L1) সফল হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতবাসী। 'জয় হিন্দ'-'বন্দে ভারতে'র নামে লাগাতার চলে স্লোগান।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিট। ওই মাহেন্দ্রক্ষণেই শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্রে অধীর আগ্রহে অপেক্ষা চলছিল। কাউন্ট ডাউন শেষ হতেই চারদিক সাদা ধোঁয়ায় ভরে যায়। এরপরেই শরীরের এক একটি বাঁধন খুলে উপরের দিকে ধাবিত হয় আদিত্য এল ওয়ান (Aditya L1) ।
আরও একটি সফল উৎক্ষেপণ করল ইসরো (ISRO)। ভারতের মহাকাশ বিজ্ঞানের মুকুটে নতুন পালক তৈরি হল। যত সময় গেল, গতিবেগ বাড়লো আদিত্যর। চন্দ্র অভিযান এখনও চলছে। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রোগ্রাম কাজ করছে। তার মধ্যেই নতুন অভিযানের কথা জানায় ইসরো। এ কথা ঘোষণার পরেই উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকে। শেষ মুহূর্তের প্রস্তুতি শুক্রবারেই সাড়া হয়ে গিয়েছিল।
PSLV-C57/Aditya-L1 Mission | The launch of Aditya-L1 by PSLV-C57 is accomplished successfully. The vehicle has placed the satellite precisely into its intended orbit. India’s first solar observatory has begun its journey to the destination of Sun-Earth L1 point, say ISRO pic.twitter.com/EEU70Bq1sM
— ANI (@ANI) September 2, 2023
এখন কেবল ছিল সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। শনিবার সকাল থেকে শ্রীহরিকোটার আশপাশের আকাশ ছিল পরিস্কার। উৎক্ষেপণ কেন্দ্রে আদিত্য এল ওয়ানকে (Aditya L1) অনেক আগেই নিয়ে যাওয়া হয়। মাহেন্দ্রক্ষণ আসতেই সবুজ সংকেত পেয়ে যায় আদিত্য। সব বাধা কাটিয়ে সে যাত্রা শুরু করে সূর্যের দিকে।
ঘড়ির কাটার ১ টা বাজার আগেই পিএসএলভি থেকে আলাদা হয়ে আদিত্য এল (Aditya L1) । এবং তার গতিবেগে সূর্যের দিকে ছুটতে শুরু করে সেটি। ইতিমধ্যে সেই ভিডিও সামনে এনেছে ইসরো। এরপর প্রায় ১৫ লক্ষ কিলোমিটার পাড়ি দেবে এই মহাকাশ যান। সময় লাগবে ১২৬ দিন।
তবে পৃথিবী থেকে সূর্যের দিকে ছিটকে যাওয়ার আগে আদিত্য এল ১ (Aditya L1) পৃথিবীর চারদিকে পাক খাবে। প্রায় ১৬ দিন ধরে চলে এই কাজ। এরপর গতি বাড়িয়ে আরও সূর্যের কাছে পৌঁছে যাবে ভারতের ওই যান। তবে আজ থেকে চন্দ্রয়নের পাশাপাশি ভারতের সূর্য মিশনের দিকেও নজর থাকবে বিশ্বের।
#WATCH | Aditya L-1 Satellite has been separated. PSLV C-57 mission Aditya L-1 accomplished. PSLV C-57 has successfully injected the Aditya L-1 satellite into the desired intermediate Orbit, says ISRO pic.twitter.com/OOiEMcTLf3
— ANI (@ANI) September 2, 2023
ইতিমধ্যে মিশন সফল হওয়ার জানিয়েছে ইসরো। স্বপ্ন সত্যি হওয়ার কথা জানিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications