চন্দ্রাভিযানে ফের কোমর বেঁধে নামছে ইসরো! বিক্রম ল্যান্ডার নিয়ে নয়া উদ্যোগের কথা জানালেন কে সিবন

ফিল্মের ভাষায় বললে হয়তো বলা যেত, 'ইয়ে তো ট্রেলার থা.. পুরি ফিল্ম আভি বাকি হ্যায় মেরে দোস্ত..'। খানিকটা সেই ভঙ্গিমাতেই ফের একবার ইসরো-র বুক বাঁধার গল্প জানান দিলেন চেয়ারম্যান কে সিবন। এদিন দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠান গিয়ে ইসরো চেয়ারম্যান সদর্পে জানান, 'গল্প এখনও শেষ হয়নি'।

চন্দ্রাভিযান নিয়ে ইসরো-র নয়া উদ্যোগ

চন্দ্রাভিযান নিয়ে ইসরো-র নয়া উদ্যোগ

ইসরো কি চাঁদের দক্ষিণ প্রান্তে ফের পা রাখার চেষ্টা করবে? এই প্রশ্ন সাংবাদিকদের তরফে ছিল কে সিবনের প্রতি। আর তার জবাব আসে 'অবশ্যই'! সাফ ভাষায় ইসরো চেয়ারম্যান জানিয়ে দেন বিক্রম ল্যান্ডারের সফল ল্যান্ডিং এর উদ্দেশ্য নিয়ে ফের কাজ শুরু করে দিয়েছে ইসরো।

 ' চাঁদ থেকে ৩০০ মিটার দূরে সমস্ত সিস্টেম কাজ করেছে..'

' চাঁদ থেকে ৩০০ মিটার দূরে সমস্ত সিস্টেম কাজ করেছে..'

এদিনের অনুষ্ঠানে কে সিবন জানান, চন্দ্রযান ২ এর কথা তো শুনেছেন। প্রযুক্তিগত দিক থেকে নিশ্চয় আমরা সফ্ট ল্যান্ডিং এর ক্ষেত্রে সাফল্য পাইনি। তবে চাঁদ থেকে ৩০০ মিটার দূর পর্যন্ত সমস্ত সিস্টেম কাজ করেছে।

ইসরো পারবে!

ইসরো পারবে!

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সদর্পে ইসরো প্রধান জানিয়েছেন সমস্ত রকমের অভিজ্ঞতা, জ্ঞান, প্রযুক্তিগত ক্ষমতা দিয়েই ফের ইসরো চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডারের সফ্ট ল্যান্ডির এর লক্ষ্যে এগোচ্ছে। এবার উদ্দেশ্য চাঁদের দক্ষিণ প্রান্তে সফল অবতরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+