রেলের প্রথম বেসরকারি ট্রেনে বিপুল লাভ! সামনে এল তেজসের প্রথম মাসের হিসেব
আইআরসিটিসির তেজস এক্সপ্রেসের অক্টোবর পর্যন্ত লাভের মাত্রা প্রায় ৭০ লক্ষ টাকা। সূত্রের খবর এমনটাই।
আইআরসিটিসির তেজস এক্সপ্রেসের অক্টোবর পর্যন্ত লাভের মাত্রা প্রায় ৭০ লক্ষ টাকা। সূত্রের খবর এমনটাই। অন্যদিকে, টিকিট বিক্রির মাধ্যমে তাদের আয় হয়েছে ৩.৭০ কোটি টাকা। রেলের প্রথম এই বেসরকারি ট্রেনের আয়ে অনেকেই খুব খুশি।

ভর্তি থাকছে ৮০-৮৫ শতাংশ
ট্রেনটি বানিজ্যিকভাবে যাত্রা শুরুর পর থেকেই মোট আসনের ৮০ থেকে ৮৫ শতাংশ ভর্তিই থাকছে।

আইআরসিটিসির আয় ব্যয়
অক্টোবরের ৫ থেকে ২৮, ২১ দিনে( সপ্তাহের ছয় দিন চলে এই ট্রেন) ট্রেন চালাতে আইআরসিটিসির খরচ হয়েছে ৩ কোটি টাকা। ভারতীয় রেলের সহযোগী এই সংস্থা গড়ে প্রতিদিন প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে এই ট্রেন চালাতে। অন্যদিকে যাত্রী ভাড়া বাবদ তাদের আয় হয় ১৭.৫০ লক্ষ টাকা।

বেসরকারি ট্রেনে নানা সুবিধা
সহযোগী সংস্থা আইআরসিটিসির হাত ধরেই ভারতীয় রেল লখনৌ এবং নয়াদিল্লির মধ্যে বেসরকারি পর্যায়ে ট্রেন চালানো শুরু করেছে। এই ট্রেনে আইআরসিটিসির দেওয়া সুবিধার মধ্যে রয়েছে, খাবার, ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা এবং ট্রেন লেটে ক্ষতিপূরণ।

বেসরকারি ট্রেন বাড়াতে উদ্যোগ
কেন্দ্রীয় সরকার গতমাসে দেশে বেসরকারি ট্রেন চালানোর সংখ্যা বাড়াতে সচিব পর্যায়ের গোষ্ঠী গঠন করেছে।

যাত্রা শুরু করেছে ৫ অক্টোবর
৫ অক্টোবর লখনৌ থেকে নয়াদিল্লির মধ্যে যাত্রা শুরু করে তেজস এক্সপ্রেস। ট্রেনটি চালানোর দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন। তাদের হাতেই রয়েছে ৫০ টি স্টেশনকে বিশ্ব মানে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি বেসরকারি পর্যায়ে ১৫০ টি ট্রেন চালানোর লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications